এক্সপ্লোর

South 24 Parganas Travel Destinations: ম্যানগ্রোভে ঘেরা ব-দ্বীপের মাঝে বাঘ-কুমিরের রোমাঞ্চ! একনজরে দক্ষিণ ২৪ পরগনার কোথায় কী

Travel Destination:কলকাতার দক্ষিণ অংশ ঘিরে ছড়িয়ে থাকা দক্ষিণ ২৪ পরগনা জুড়ে একাধিক পর্যটনের জায়গা রয়েছে। ম্যানগ্রোভ-অরণ্যে ঘেরা এই এলাকা একদিকে অত্যন্ত উর্বর, অন্য দিকে রোমাঞ্চের হাতছানি এখানকার পদে পদে।

কলকাতার দক্ষিণ অংশ ঘিরে ছড়িয়ে থাকা দক্ষিণ ২৪ পরগনা (south 24 parganas) জুড়ে একাধিক পর্যটনের (tourism) জায়গা রয়েছে। ম্যানগ্রোভ-অরণ্যে (mangrove) ঘেরা এই এলাকা একদিকে অত্যন্ত উর্বর, অন্য দিকে বিপদসঙ্কুল রোমাঞ্চের হাতছানি এখানকার পদে পদে। বস্তুত, দক্ষিণবঙ্গের এই জেলার বিস্তৃতি কোথাও কোথাও খাস কলকাতার প্রাণকেন্দ্রকে ছুঁয়ে পৌঁছে গিয়েছে বঙ্গোপসাগরের কোলে থাকা প্রত্যন্ত গ্রামে। 

কী দেখবেন?
দেখার জায়গা অনেক। একঝলকে দেখে নেওয়া যাক?

বকখালি...
কলকাতা থেকে মাত্র ১৩২ কিলোমিটার দূরে নিরিবিলি সৈকত পেতে চান? এখানে চলে আসতে পারেন। নামখানা থেকে বাস, তার পর হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে ফেরি-সফর। সেখান থেকে নেমে ঘণ্টাদেড়েকের বাসযাত্রা। পৌঁছে যাবেন বকখালিতে। মাঝে ডায়মন্ড হারবারে ট্য়ুরিস্ট লজও রয়েছে।

সুন্দরবন ন্যাশনাল পার্ক...
দক্ষিণ এশিয়া-সহ গোটা বিশ্বেই সুন্দরবনের বাস্তুতন্ত্র অন্যতম আকর্ষণের জায়গা। ভারত ও বাংলাদেশের ১০ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই ব-দ্বীপ গোটা বিশ্বের বৃহত্তম নোনা ম্যানগ্রোভ অরণ্য বলে পরিচিত। 

কাকদ্বীপ...
গঙ্গা এখানে এসেই অনেকটা ছড়িয়ে গিয়েছে। জলপথে পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি কলকাতা থেকে ৯১ কিলোমিটার দূরে। ঐতিহাসিক দিক থেকেও কাকদ্বীপের গুরুত্ব রয়েছে। অবিভক্ত বাংলার তেভাগা আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল এই এলাকা।

সুন্দরবন টাইগার রিজার্ভ...
১৯৭৩ সালে এটি তৈরি হয়। ১৯৭৮ সালে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবন টাইগার রিজার্ভকে। বর্তমানে যে এলাকাটি দেখা যায়, সেটি গঠিত ১৯৮৪ সালে। জীববৈচিত্রের জন্য ১৯৮৫ সালে অঞ্চলটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শিরোপা পায়। চার বছর বাদে এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। বাঘ, চিতল হরিণ, বুনো শূকর, গাঙ্গেয় শুশুক, কুমির, অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ-সহ একাধিক প্রাণীর হদিশ পাওয়া যায় এখানে।

ভগবৎপুর ক্রোকোডাইল স্যানচুয়ারি...
গোটা রাজ্যে কুমির সংরক্ষণের একমাত্র প্রকল্প এটিই। হালে পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। লোথিয়ান দ্বীপ এবং সপ্তমুখী নদীয় মোহনার সঙ্গমে তৈরি এই স্যানচুয়ারি প্রাকৃতিক সৌন্দর্যও দেখার মতো।

সাগরদ্বীপ...
নিরিবিলিতে ছুটি কাটাতে চাইলে চলে আসতে পারেন সাগরদ্বীপেও। ছিমছাম এই দ্বীপে একটি লাইটহাউসও রয়েছে যেখান থেকে চারদিকের সৌন্দর্য সহজে ধরা পড়ে। জানুয়ারির মাঝামাঝি মকর সংক্রান্তির সময় হিন্দু পুণ্যার্থীদের ভিড় জমে এখানে।

কী ভাবে আসবেন?
সবচেয়ে কাছের ট্রেন স্টেশন ক্যানিং। সবচেয়ে কাছের শহর গোসাবা। কলকাতা থেকে যেতে হলে নামখানা, ন্যাজাট, সোনাখালি, রায়দিঘি ও ক্যানিংয়ে নেমে যেতে পারেন। 
 

আরও পড়ুন:কান পাতলে উঠে আসে পুরাণ-ইতিহাস, শহর থেকে কিছু দূরে, দঃ দিনাজপুরের এই জায়গাগুলি না দেখলেই নয়

 

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget