এক্সপ্লোর

Nirmala on ED : "বাধ্য হয়ে তদন্তে ঢুকতে হচ্ছে", ইডি-র নিরপেক্ষতা নিয়ে দরাজ সার্টিফিকেট কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Enforcement Directorate's Role : নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার মামলা...সর্বত্র সক্রিয়তার সঙ্গে তদন্ত করছে কেন্দ্রীয় এই সংস্থা

নয়া দিল্লি : ইডি-র (Enforcement Directorate) নিরপেক্ষতা নিয়ে দরাজ সার্টিফিকেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Finance Minister Nirmala Sitharaman) । "ইডি সম্পূর্ণভাবে স্বাধীন তদন্তকারী সংস্থা। প্রথমে সিবিআইয়ের মতো কোনও সংস্থা তদন্ত শুরু করছে। তারপর ইডি-কে সেই তদন্তে বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে। প্রচুর পরিমাণে টাকা, সোনার গয়না উদ্ধার হচ্ছে। যথেষ্ঠ তথ্যপ্রমাণ হাতে থাকার কারণেই ইডি-কে পদক্ষেপ করতে হচ্ছে।" এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

ইডি-র সক্রিয়তা-

নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার মামলা...সর্বত্র সক্রিয়তার সঙ্গে তদন্ত করছে কেন্দ্রীয় এই সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। গতকালও নিয়োগ দুর্নীতি মামলায় দেখা গেছে ইডি-র তৎপরতা। সল্টলেক, কৈখালি, বারাসাত, রাজাবাজার, কলেজ স্কোয়ার-সহ ৬টি জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় এই সংস্থা। ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে জেরা করে এই সমস্ত জায়গায় অভিযান চালানো হচ্ছে।

এদিকে, গরু পাচার মামলাতও সক্রিয়তা দেখা গেছে ইডি-র। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে হেফাজতে পেতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছে ইডি। এর আগে ইডি-র আবেদন খারিজ করে আসানসোলের ভেকেশন কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টও ইডি-র আবেদন খারিজ করে। সায়গলকে হেফাজতে পেতে তাই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ ইডি। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে আসানসোল জেলে রয়েছেন সায়গল।

এই আবহে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইডি-কে দরজা সার্টিফিকেট নিয়ে স্বাভাবিকভাবেই তুঙ্গে উঠেছে রাজনীতি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিজেপির কোনও নেত্রী তাঁদের কোনও শাখা-সংগঠনের প্রশংসা করবেন, এটা খুব স্বাভাবিক। ইডি সত্যি একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ছিল। ইডি-র অফিসাররা যথেষ্ট দক্ষ এবং যোগ্য। কিন্তু, বিজেপি তাদের যে রাজনৈতিক উদ্দশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে, তাতে সারা দেশেই প্রশ্নটা উঠে গেছে। পরিসংখ্যানও বলছে, বিজেপি পরিচালিত রাজ্যে যেখানে যেখানে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেইখানে ইডি-কে দেখা যাচ্ছে না। যে যে জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ইডি-কে ব্যবহার করা হচ্ছে। তার মানে এই নয় যে, কোনও অন্যায় কাজকে আমি সমর্থন করছি বা আমার দল ডিফেন্ড করছে। যদি কোথাও ভুল থাকে, অন্যায় থাকে, ইডি নিরপেক্ষভাবে ব্যবস্থা নিক। কিন্তু, বিজেপি নেতারা যখন বলে দেন, এরপর অমুকের বাড়ি যাবে, এরপর তমুকের বাড়িতে যাবে, তখন ইডি-সিবিআইয়ের যাঁরা যোগ্য অফিসার আছেন, তাঁদের বিশ্বাসযোগ্যতা আছে, সেটায় বিজেপি নিজেরাই প্রশ্ন তুলে দিচ্ছে। বিজেপির যেখানে রাজনৈতিকভাবে ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণে ব্যবহার করা হচ্ছে।"

আরও পড়ুন ; কলেজ স্কোয়ারে তৎপর ইডি, মানিক-ঘনিষ্ঠের অফিসে হানা, মিলল চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
News Live : ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget