এক্সপ্লোর

Sandeshkhali Violence: বেড়মজুরে তৃণমূল নেতার বাড়িতে আগুন, ফের উত্তপ্ত সন্দেশখালি

Sandeshkhali Violence Fire: আজ ফের নতুন করে ক্ষোভের আগুন সন্দেশখালির বেড়মজুরে...

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ক্ষোভের আগুন (Fire Incident) নিভতে নিভতেও নিভল না সন্দেশখালিতে (Sandeshkhali Violence)। আজ ফের নতুন করে ক্ষোভের আগুন সন্দেশখালির বেড়মজুরে। মূলত বেড়মজুরে তৃণমূল নেতা হলধর আড়ির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। 

'ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হলধরের বাড়ি'

জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হলধরের বাড়ি। অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে গতকালই সরানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। গতকালই হলধর আড়িকে বেড়মজুর ১ নম্বর অঞ্চলে আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়েছে। এদিকে আজই তৃণমূল নেতা হলধর আড়ির বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে উঠেছে অভিযোগ।

'সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর'

সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর। তৃণমূলের নব নিযুক্ত যুগ্ম অঞ্চল আহ্বায়ক হলধর আড়ির বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হল। ধৃত তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ির কাছেই হলধরের বাড়ি। অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরানোর পর গতকালই হলধর আড়ি ও শক্তিপদ রাউতকে বেড়মজুর ১ নম্বর অঞ্চলে যুগ্ম আহ্বায়ক পদে নিযুক্ত করা হয়।

'হলধরের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ'

জমি কেড়ে নেওয়া-সহ নানারকম অত্যাচার করেছেন শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতিরা। সেই জন্যই জনরোষের শিকার হয়েছেন তিনি, স্বীকার করেছেন হলধর।হলধরের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাই নজর ঘোরাতে তৃণমূল নেতা নিজেই তাঁর খড়ের গাদায় আগুন লাগিয়েছেন। অশান্তি এড়াতে বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।   

'সন্দেশখালি-বিক্ষোভের মাঝেই তৃণমূলে রদবদল'

সন্দেশখালি-বিক্ষোভের মাঝেই তৃণমূলে রদবদল। তৃণমূলের বেড়মজুর ১ নম্বর অঞ্চল সভাপতি ছিলেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন। তাঁর বিরুদ্ধে জমি জবরদখল, মারধর, হুমকি-সহ একাধিক অভিযোগ সামনে আসায়, কয়েকদিন আগে পদ থেকে সরানো হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতিকে। গতকাল মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেন, অজিতের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকেও পদ থেকে সরানো হয়েছে। 

আরও পড়ুন, ঝুপড়ি ঘরের ওপর পড়ল চলন্ত গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনা উল্টোডাঙায়

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget