এক্সপ্লোর

Kolkata News: নিমতলায় কাঠের গুদামে আগুন, দমকলের ৬ ইঞ্জিন ঘটনাস্থলে

Fire At Nimtala:নিমতলার মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। প্রশাসন জানিয়েছে, এদিন সকালে হঠাতই ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা।

আবীর দত্ত ও ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: নিমতলার (nimtala) মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের (warehouse) গুদামে আগুন (fire)। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের (fire department) ছয়টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রশাসন জানিয়েছে, এদিন সকালে হঠাতই ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা। আতঙ্কের চোরাস্রোত দেখা দেয়। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশও। কী থেকে আগুন এখনও স্পষ্ট নয়। তবে আশপাশের বাড়ি ও দোকানের সকলেই আগুনের আতঙ্কের বাইরে চলে আসেন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কাঠ যেহেতু দাহ্যপদার্থ, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে কত ক্ষণ লাগবে বোঝা কঠিন হচ্ছিল। 

কী হয়েছে?
মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। মন্ত্রী জানাচ্ছেন, গত বছর গণেশ পুজোর সময়ও একটি অগ্নিকাণ্ড ঘটেছিল। তবে সামলে নেওয়া গিয়েছিল। প্রাথমিক ভাবে যা খবর, তাতে প্রশাসন জানিয়েছে কেউ আটকে নেই। তবে ঘিঞ্জি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে স্বাভাবিক ভাবেই ভয়ের আবহ। মাইকে করে সতর্কীকরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় আশপাশের আরও কয়েকটি গুদাম কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এলাকায় বহু শ্রমিক থাকেন। রান্না করার সময় আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে এখন অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

হালেই অগ্নিকাণ্ড...
গত ২০ জুলাই দুপুরের দিকে ভবানীপুরের একটি বাড়িতে আগুন লাগে। দোতলা বাড়ির উপরের তলায় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়াতেও শুরু করে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড় ধরনের অঘটন ঘটেনি। প্রাণহানির ঘটনা ঘটেনি। 

তার পর এদিনের ঘটনা। কিন্তু কেন বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে শহরে? প্রশ্ন ছিলই। এদিনের পর নতুন করে তা আলোচনার কেন্দ্রে। 

আরও পড়ুন:'মানবিক অভিষেক, নিয়োগে আশ্বাস দিয়েছেন', বৈঠকের পর বললেন আন্দোলনকারী

সেরা শিরোনাম

News Live Updates: আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
আগামী ১০০ বছর তৃণমূলকে দেখা যাবে না: শুভেন্দু অধিকারী
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget