এক্সপ্লোর

Maheshtala Fire: মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩

Cracker Factory Fire:মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।পুটখালি মণ্ডলপাড়ায় এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে বলে খবর।

শিবাশিস মৌলিক, কলকাতা: মহেশতলায় বাজি কারখানায় (Maheshtala Blast) ভয়াবহ বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। পুটখালি মণ্ডলপাড়ায় এক বাজি কারখানায় (cracker factory fire) বিস্ফোরণ ঘটে বলে খবর। কারখানার মালিক ভরত হাতির স্ত্রী লিপিকা ও পুত্র শান্তনু মারা যান। মৃত্যু হয়েছে প্রতিবেশী এক কিশোরীরও। নোদাখালি, পাঁশকুড়ার পরে এবার মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ। 

যা জানা গেল...
দমকলকর্মীরা আপ্রাণ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। যদিও বসতবাড়িতে কী ভাবে বাজি কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। তাদের চোখের সামনে দিয়ে কী ভাবে জনবসতি এলাকায় বাজি কারখানা চলছিল? যেখানে বিস্ফোরণ ঘটে, সেখানে কারখানা ও গুদাম থাকায় তা আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, কারখানার ভিতর পটাশিয়াম, সোডিয়াম জাতীয় রাসায়নিক রাখা রয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। দমকলকর্মীদের একাংশের দাবি, আগুন নেভানোর জন্য় জল দিতে গিয়েও কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তাঁরা। আগুন খতিয়ে দেখতে আসেন দমকলের ডিজি অভিজিৎ পাণ্ডে। বলেন, 'এলাকাটি যে জনবসতিপূর্ণ তা তো দেখাই যাচ্ছে। এর মধ্যে এই ধরনের কিছু থাকারই কথা নয়।যে ঘটনাটি ঘটেছে তার মধ্যে অন্য কিছুও রয়েছে। সেটি দেখছি। তবে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা কিছু ছিল না।'  

দীপাবলিতেও আগুন...
এর আগে দীপাবলিতে বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন লেগেছিল। ঘটনার দিন দুপুর ২টো নাগাদ বিধ্বংসী আগুন লাগে বানতলা লেদার কমপ্লেক্সে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলে টানা। দমকল সূত্রে খবর, ছাদে আটকে পড়েছিলেন ১১ জন। তবে তাঁদের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়। চর্মনগরীর জোন ৫-এ কারখানা ও গুদাম মিলিয়ে বিরাট এলাকায় আগুন লাগে সে বার। পাঁচ তলা ভবনের বিস্তীর্ণ অংশে এখনও আগুনের লেলিহান শিখা দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনও ভাবে বাজি থেকে এই অগ্নিকাণ্ড শুরু হয়ে থাকতে পারে। প্রাথমিক ভাবে জানা যায়, তাতে কারখানা ও গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও রাসায়নিক রাখা ছিল। সম্ভবত তার ফলেই আগুন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। চিন্তার বিষয় হল, যখন অগ্নিকাণ্ড শুরু হয়েছে তখনও কারখানার ভিতরে জনা পনেরো শ্রমিক কাজ করছিলেন। তাঁরা আটকে পড়েন। উপায় না দেখে একসময়ে পাঁচ তলার ছাদে ছুটে যেতে হয় তাঁদের। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলকর্মীদের তৎপরতাতেই তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। 

আরও পড়ুন:'কৌস্তভ বাগচীর বাড়িতে CRPF মোতায়েনে সমস্যা রয়েছে', আদালতে জানাল কেন্দ্র

সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget