এক্সপ্লোর

Kolkata Fire: মহাকরণের ৫ নম্বরে গেটের ভিতর আগুন

Writers Building: মহাকরণের ৫ নম্বর গেটের ভিতরে আগুন! কী থেকে আগুন, বোঝার চেষ্টা করছে দমকলকর্মীরা।  বেশ কিছু নথি পুড়ে যেতে পারে বলে আশঙ্কা দমকলের। 

কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, কলকাতা: মহাকরণের ৫ নম্বর গেটের ভিতরে আগুন! কী থেকে আগুন, বোঝার চেষ্টা করছেন দমকলকর্মীরা।  তবে বেশ কিছু নথি পুড়ে যেতে পারে বলে আশঙ্কা দমকলের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তবে এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন বলে খবর নেই। 

কী ঘটল?
সন্ধের অন্ধকার তখন গাঢ় হতে শুরু করেছে। ঘড়িতে ৬টা বাজে প্রায়। হঠাৎ স্বরাষ্ট্র দফতরের এনআরআই বিভাগে আগুন দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬টি ইঞ্জিন পৌঁছয়।হোসপাইপ দিয়ে জল নেভানোর চেষ্টা চলে। কিছুক্ষণের মধ্যে আগুন নেভানোও যায় বলে খবর। তবে তার পরও বেশ কিছু ক্ষণ ওই চত্বর থেকে তীব্র পোড়া গন্ধ পাওয়া যায়। কোথা থেকে আগুন লাগল, সেটা নিশ্চিত ভাবে বলতে পারছে না দমকল। ফরেনসিক তদন্ত হলে তবেই ছবিটা স্পষ্ট হবে, জানান দমকলের ডিজি। অবশ্য প্রাথমিক ভাবে তাঁদের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সংবাদমাধ্যমকে পরে ডিজি জানান, একটি কম্পিউটার তার পড়ে গিয়েই বিপত্তি। আগুন লাগে সেখান থেকেই। খবর পেয়ে চলে আসেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আসেন দমকলমন্ত্রী সুজিত বসুও। 

ক্ষয়ক্ষতির খতিয়ান...
মহাকরণে এদিনের অগ্নিকাণ্ডে কেউ যে হতাহত হননি, সেটা স্পষ্ট। তবে এনআরআই সেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত যাঁরা বিদেশে যান, তাঁদের এই বিভাগে আসতে হয়। সে দিক থেকে দেখলে অগ্নিকাণ্ড চিন্তায় রাখছে অনেককে। একাংশের আশঙ্কা, বেশ কিছু নথি নষ্ট হয়ে থাকতে পারে এদিনের ঘটনায়। যদিও দমকলের ডিজি জানান, এ ব্যাপারে তাঁরা কিছু বলতে পারবেন না। সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরাই সবটা দেখে কিছু বলতে পারবেন। তবে কোথা থেকে আগুন লাগল, সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন তাঁরা। 

পর পর অগ্নিকাণ্ড কলকাতায়...
মহানগরে আগুনের ঘটনা এখন আর তেমন বিরল নয়। যেমন গত জুলাইয়েই ভরদুপুরে ভবানীপুরের একটি বাড়িতে আগুন লাগে। দোতলা বাড়ির উপরের তলায় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়াতেও শুরু করে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বরাতজোরে কোনও বড় ধরনের অঘটন ঘটেনি। তার আগে, ২০১৯-র এপ্রিলে ভয়াবহ আগুন লাগে কলকাতার চৌরঙ্গি রোডের একটি বহুতলে। ওই চারতলায় একটি ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটের এসিতে শর্ট সার্কিটের জেরেই বিপর্যয় বলে প্রাথমিক ধারণা ছিল দমকলের। আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতায় ভেঙে পড়ে বহুতলের ছাদের একাংশ। বড়সড় ফাটলও দেখা দেয়। ভেঙে পড়ে চাঙড়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ২ ঘণ্টা পর।

আরও পড়ুন:কলকাতার ১৩টি ওয়ার্ডকে ‘অতি ডেঙ্গি প্রবণ’ বলে চিহ্নিত করা হয়েছে, আপনার ওয়ার্ড আছে এর মধ্যে ?

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget