এক্সপ্লোর

Jalpaiguri Fire: বড়সড় অগ্নিকাণ্ডের থেকে রক্ষা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের

Jalpaiguri Fire: আচমকা হাসপাতালের চারতলায় আচমকা আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকেন হাসপাতালের নিচে থাকা মানুষজন। ভয়ে দৌড়তেও দেখা যায় অনেক রোগীর বাড়ির লোকদের।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কথায় আছে রাখে হরি তো মারে কে! শুক্রবার এই কথাটাই যেন সত্যি হল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Super speciality hospital) ভর্তি থাকা রোগীদের ক্ষেত্রে। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের (Fire) হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালও।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের থার্ড ফ্লোরের একটি জানলার কার্নিশে আচমকা আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দেখতে পেয়েই হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের খবর দেন তাঁরা। সঙ্গে সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও হাসপাতালের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেন।

আরও পড়ুন: Bankura News: চিকিৎসক পরিচয় দিয়ে নার্সকে বিয়ে করার চেষ্টা, ধৃত প্রতারক

এপ্রসঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এমএসভিপি চিকিৎসক কল্যাণ খাঁ জানান, কেউ ধূমপান করে জানলা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলেছিল। আর সেই জানলায় ঝুলে ছিল কাপড়ের টুকরো। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশটি গিয়ে ওই কাপড়ে আটকে যায়। আর তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিষয়টি দেখতে পেয়ে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেন। তবে কী কারণে ওইভাবে আগুন লেগে গেল তার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে। 

আরও পড়ুন: Weather Update: অবশেষে স্বস্তি? আপনার জেলায় কবে বৃষ্টি? জানিয়ে দিল আবহাওয়া দফতর

এদিকে আচমকা হাসপাতালের চারতলায় আচমকা আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকেন হাসপাতালের নিচে থাকা মানুষজন। ভয়ে দৌড়তেও দেখা যায় অনেক রোগীর বাড়ির লোকদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মীদের তৎপরতায় অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। যদিও বিষয়টিকে কেন্দ্র করে এখনও চাপা আতঙ্ক রয়েছে রোগী ও তাঁদের বাড়ির লোকেদের মধ্যে। হাসপাতালে চিকিৎসা করাতে এসে যে এই ধরনের ঘটনার সাক্ষী হতে হবে একথা তাঁরা স্বপ্নেও ভাবেননি বলে জানাচ্ছেন। পাশাপাশি এই ঘটনা কেন ঘটল তার উপযুক্ত তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন অনেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'গদ্দার' শব্দের অর্থ কী? বোঝালেন দেব, 'সমর্থন' কুণালের

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget