এক্সপ্লোর

Dum Dum Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন, পাঠানো হচ্ছে রোবটও

Kolkata Fire Incident: দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

কাডেকলকাতা: দমদমের ছাতাকলে মেলার মাঠের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন (Dum Dum Fire)। দাউদাউ আগুনে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল মেলার মাঠ এলাকায় ঝুপড়িতে আগুন লাগে। বেলা সওয়া ১২টা নাগাদ আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারাও। এই অগ্নিকাণ্ডের ফলে বস্তির সামনের অংশ কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। কী থেকে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। (Kolkata Fire Incident)

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা চোখে পড়ছে। চেষ্টা চালানো হলেও এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুনকে। জলা জমি থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রাও। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। বস্তি এলাকায় দাহ্য পদার্থ থাকাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এলাকায় প্লাস্টিকের স্তূপ জমা হয়ে রয়েছে। সেগুলিকে সরানো হচ্ছে, যাতে আগুন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে না পারে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা কাজে বেরিয়েছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। ওই বস্তিতে প্রায় ২ হাজারের বেশি ঘর ছিল বলে জানিয়েছেন তাঁরা। সকাল সকাল বস্তির বাসিন্দা প্রাপ্তবয়স্করা কাজে বেরিয়ে যান। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সেই নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। তবে মানুষ না থাকলেও, খাটালে ভিতরে গরু-বাছুর ছিল বলে জানা গিয়েছে। ঘিঞ্জি এলাকায় দমকলের ইঞ্জিন ঢুকতেও বেগ পেতে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আরও পড়ুন: Adhir Chowdhury : অধীরকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান-বিক্ষোভ TMC কর্মীদের, পাল্টা স্লোগানে উত্তেজনা বহরমপুরে

এ নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “সকালেই খবর পাই আমরা। গাড়ির ব্যবস্থা করেছি। আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আমি নিজেও যাচ্ছি। আমাদের একটি রোবট রয়েছে। আগুন নেভাতে রোবটও পাঠিয়েছি। গাড়ি যদি ঢুকতে না পারে, রোবট ব্যবহার করা আগুন নেভানোর চেষ্টা হবে।” ঘনবসতি এলাকায় অগ্নিকাণ্ডের ফলে সব ভস্মীভূত হয়ে গিয়েছে। তাঁদের পুনর্বাসনের বিষয়টি সরকার দেখবে বলে জানিয়েছেন সুজিত।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, কত জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেখা হচ্ছে। সেই মতো ব্যবস্থা করবে সরকার। ঘটনাস্থলে পৌঁছে সুজিত জানান, সব মিলিয়ে ১০টির উপর দমকল ইঞ্জিন পাঠানো হয়। রাস্তা সরু বলে ঢুকতে অসুবিধা হচ্ছিল। আমাদের দুই কাউন্সিলর রয়েছেন সকাল থেকেই। অফিসাররা রয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে রাজ্য সরকার। প্রায় ৪০-৫০টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর মিলছে।

এদিন ঘটনাস্থলে পৌঁছন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তিনি বলেন, "আপাতত রক্ষা এবং উদ্ধার। খাটালও ক্ষতিগ্রস্ত হয়েছে শুনলাম। অনেকে নাকি খালে ঝাঁপ দিয়ে রক্ষা পেয়েছেন। কী করে হল, না হল, সেসব না হয় পরে তদন্ত হবে। আগে সুরক্ষার দিকে নজর দিতে হবে। এখানে রাজনীতি দেখবেন না কেউ। যতটা পারবেন উদ্ধার করুন।" সঙ্কীর্ণ রাস্তায় দমকলেকে ঢুকতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন সুজনও। স্থানীয়দের দাবি, কিছুদিন আগে ছাতাকলে নতুন একটি সেতুর নির্মাণ হয়, তার জন্যই বস্তি এলাকায় বড় গাড়ি ঢুকতে পারে না।

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget