এক্সপ্লোর

Adhir Chowdhury : অধীরকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান-বিক্ষোভ TMC কর্মীদের, পাল্টা স্লোগানে উত্তেজনা বহরমপুরে

Baharampur Lok Sabha Constituency: ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস প্রার্থী। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন।

রাজীব চৌধুরী, বহরমপুর : বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল। তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান দেন অধীর-অনুগামীরা। এনিয়ে চরম উত্তেজনা ছড়ায়। এদিন সকালে বহরমপুরের নতুনবাজার গোয়ালপাড়ায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অধীর। বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন কংগ্রেস নেতারা। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকা ফাঁকা করে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস প্রার্থী। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন।

এপ্রসঙ্গে অধীর বলেন, "বস্তি এলাকায় পদযাত্রা ছিল। পদযাত্রা শেষে গাড়িতে করে বহরমপুরের বাড়ি ফিরছিলাম। কারণ, আমাকে আবার বেরোতে হবে। আমি যখন ফিরছি হঠাৎ করে গঙ্গার ধারে মন্দিরের সামনে কিছু অল্পবয়সি ছেলে আমার গাড়ির সামনে এসে গালাগালি দেওয়া শুরু করে। খুব মদ খেয়েছিল। বক্তব্য, আমি শহরের জন্য কিছু করিনি। তাই, 'গো ব্যাক গো ব্যাক'। আমি নামলাম গাড়ি থেকে। বললাম, কী বলতে চাইছো ? আমি ভোটের প্রচার করছি। তোমরা কি তা করতে দেবে না ? দেখি, মদ খেয়ে একেবারে টোল। তাকে ধরে গঙ্গার ধারে ঘাসে বসাতে চাইলাম। যাতে পুলিশকে বলতে পারি, পুলিশকে ডাকার ব্যবস্থা করতে পারি। তারপর দেখছি, না ব্যাপারটা সংগঠিত ব্যাপার। আরও অনেক লোক চলে আসছে। তখন আমি এসপিকে বললাম, আমরা কি প্রচার করতে পারব না ? যাঁরা নিরাপত্তারক্ষী ছিলেন তাঁরা ঘিরে ধরলেন। নাহলে, তারা আরও বেশি আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। তারপর পুলিশ এল। যখন ফাঁকা হল, চলে এলাম। তারপর শুনলাম, রাস্তা অবরোধ করেছে। এরকম জিনিসই গত পৌরসভা ভোটে আমার সঙ্গে করা হয়েছিল। এখানে যাঁরা তৃণমূলের নেতা তাঁরা এভাবে লোকের কাছে দেখাতে চান, কংগ্রেস বা অধীর চৌধুরী কিছু করতে পারবে না। আমরাই যা করার করব। যা খুশি তাই করব। গত পৌরসভায় এভাবেই যেখানে আমি গেছি সেখানে কিছু দুষ্কৃতকারীকে সামনে রেখে, এমনকী তৃণমূলের নেতারাও একটাই স্লোগান, গো ব্যাক গো ব্যাক। গতবারেও ডিস্টার্ব করেছিল। আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব, প্রচার করতে পারা যাবে কি যাবে না। তাদেরকে ব্যবস্থা নিতে বলব। এভাবে বহরমপুরের মানুষকে তথা মুর্শিদাবাদের মানুষকে তৃণমূল ভয় দেখানোর চেষ্টা করলেও ভয় দেখাতে পারবে না। মদ খাইয়ে কিছু যুবককে ছেঁছড়ামি করার জন্য গাড়ির সামনে পাঠিয়ে দিচ্ছে। গাড়ির সামনে শুয়ে পড়ার ব্যবস্থা করছে। তৃণমূলের কদর্য চেহারা দেখতে পাচ্ছি।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget