এক্সপ্লোর

Kolkata Fire: কলকাতার বাজারে অগ্নিকাণ্ড, সরস্বতী পুজোর আগে পুড়ে ছাই ৫৫টি দোকান

Market Fire: ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বাসিন্দারাই গড়ফা থানা ও দমকলে খবর দেয়। দমকলের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কলকাতা: সরস্বতী পুজোর (Swaraswati Puja 2023) আগে, কলকাতার বাজারে (Kolkata Market) ভয়ানক অগ্নিকাণ্ড। প্রায় কোটি টাকার সামগ্রীর ক্ষয়ক্ষতির আশঙ্কা। গতকাল রাত আড়াইটে নাগাদ কালিকাপুর পূর্বাচল বাজারে ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বাজারের অর্ধেক অংশ। পুড়ে ছাই হয়ে যায় ৫৫টি দোকান। তার মধ্য়ে বেশিরভাগটাই সব্জি, মাছ, ফুল, ফলের দোকান ছিল।

কলকাতার ভয়ানক অগ্নিকাণ্ড: ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বাসিন্দারাই গড়ফা থানা ও দমকলে খবর দেয়। দমকলের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছে যান গড়ফা থানার আধিকারিকরা। যান স্থানীয় কাউন্সিলরও। সরস্বতী পুজোর আগে, এই ভয়াবহ ক্ষতিতে মাথায় হাত দোকানদারদের। কিন্তু কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

সোমবার রাজভবনের তিনতলায় আগুন লাগে। রাজ্যপালের বৈঠক চলাকালীন আগুন লাগে রাজভবনে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান করা হয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের ২ট ইঞ্জিন। রাজভবনের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আচমকাই রাজ্যপালের বলরুমে আগুন লাগে বলে খবর সূত্রের। রাজভবনের বলরুমে টিউব ও বিদ্যুতের তারে আগুন লাগে বলে সূত্রের খবর। অনেকদিন বিদ্যুতের তারের কোনও রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। যেখানে আগুন লাগে তার কাছেই রাজ্যপাল বৈঠক করছিলেন। এদিকে বলরুমের পাশেই রয়েছে রাজ্যপালের থাকার ঘর বা রাজ্যপালের স্যুইট। সূত্রের খবর, আগুন লাগার খবর দেন চাপরাশি। চাপরাশির মুখে সেই খবর পেয়েই বৈঠক ছেড়ে ওই জায়গায় চলে আসেন রাজ্যপাল। ততক্ষণে রাজভবনের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। রাজভবন সূত্রের খবর, আগুন লাগার ঘটনায় উদ্বেগের কারণ আর নেই।

ওই একইদিনে বজবজে (Budge Budge) জুটমিলের গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন যায়। বিকেল ৪.৩০-এ জুটমিলের গুদামে আগুন (Fire) লাগে। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকল। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। এদিন হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আশেপাশে জলাশয় না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। প্রাথমিক দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে লাগে আগুন। 

আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, সিজিও কমপ্লেক্সে তাপস-কুন্তল বচসা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget