এক্সপ্লোর

Maa Flyover: মা উড়ালপুলের উপর আগুন, অফিসটাইমে তীব্র যানজট

মা উড়ালপুলের উপর আগুন লেগে যায় সোমবার সকালে। ফলে অফিসটাইমে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আবির দত্ত, কলকাতা: সপ্তাহের শুরু, নিত্যদিনের মতোই ব্যস্ত সড়ক। তবে এর মাঝেই হঠাৎ বিপত্তি। মা উড়ালপুলের উপর আগুন লেগে যায় সোমবার সকালে। ফলে অফিসটাইমে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ দিন দেখা যায়, মা উড়ালপুলের একটি অংশে হঠাৎই আগুন চোখে পড়ে।

ঠিক কী হয়েছিল: সায়েন্সসিটির দিক থেকে এসএসকেএম হাসপাতালে যাওয়ার রাস্তার একটি অংশে জঞ্জালের স্তুপ ছিল। সেখানেই আগুন লাগে। সেখানে বেশ কিছু তার থাকায় সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে তাতেই চাঞ্চল্য ছড়ায়।

অফিসটাইমে যানজট: প্রায় ১০ মিনিটেরও বেশি সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বেশ কিছুক্ষণের চেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে আগুন। যান চলাচলও স্বাভাবিক হয়েছে। 

মা উড়ালপুলে দুর্ঘটনা: আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে, কখনও মাঞ্জা সুতোয় প্রাণহানী, কখনও আবার গাড়ি দুর্ঘটনা। সম্প্রতি রাতের শহরে গতির শিকার হন এক ব্যক্তি। মা উড়ালপুলে (Maa Flyover) বেপরোয়া গতিতে তিনি মোটর সাইকেল (Motorbike Accident) ছোটাচ্ছিলেন বলে অভিযোগ। উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু (Death) হয়েছে বলে জানা গিয়েছে (Road Accident)। গুরুতর আহত অন্য আর এক জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।

মা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা: রাতে মা উড়ালপুল এবং এজেসি বসু রোডের সংযোগ স্থলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, সায়েন্স লিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা মারে মোটর সাইকেলটি।

বাঁকুড়াতে বিস্ফোরণ: এর আগে বাঁকুড়াতে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ (Cylinder Blast) ঘটে। অল্পের জন্য রক্ষা পান গৃহস্থ। সিলিন্ডারে আগুন লেগে যাওয়ার পর ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ হয়। বাঁকুড়ার ঘটনার সময়ের ভিডিও ভাইরাল হয়েছিল। 

কীভাবে ঘটে এমন অঘটন? গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ বাঁকুড়ায় (Bankura)। কিন্তু ভাগ্যক্রমে সেই বিস্ফোরণের আগেই সেই সিলিন্ডারটিকে বাইরে বের করে নিয়ে যান গৃহস্থ। অল্পের জন্য প্রাণ বাঁচে তার।

ঘটনা বাঁকুড়ার ইন্দপুর থানার গুন্নাথ গ্রামের। ওই গ্রামের বসিন্দা রামমোহন চক্রবর্তীর বাড়িতে এদিন গ্যাসের সিলিন্ডারে আচমকা আগুন লেগে যায়। অঘটন টের পেয়ে গ্যাসের সিলিন্ডারটিকে তড়িঘড়ি বাইরের ফাঁকা জায়গায় বের করে দেওয়া হয়। তার ঠিক কিছুক্ষণ পরেই বিকট শব্দে সকলের সামনে ভয়ঙ্করভাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে যায়। উপস্থিত বুদ্ধির জোরে ঘটনায় বড়সড় বিপদের থেকে রক্ষা পেয়েছে ওই পরিবার।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget