এক্সপ্লোর

Malda News:৯ ঘণ্টা পেরিয়েও জ্বলছে ইংরেজবাজারের বাজির দোকান

Fire At Firecracker Shop:৯ ঘণ্টা পেরিয়েও আগুন জ্বলছে ইংরেজবাজারে বাজির দোকানে। ইতিমধ্যেই ঝলসে মারা গিয়েছেন ২ জন। এগরা, বজবজের পর এবার ইংরেজবাজারের ঘটনায় হইচই। 

ইংরেজবাজার (মালদা): ৯ ঘণ্টা পেরিয়েও আগুন জ্বলছে ইংরেজবাজারে (English Bazar Fire) বাজির দোকানে (Malda Fire)। ইতিমধ্যেই ঝলসে মারা গিয়েছেন ২ জন। এগরা, বজবজের পর এবার ইংরেজবাজারের ঘটনায় হইচই। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে জানাচ্ছেন স্থানীয়রা। দোকানে প্রচুর বাজি মজুত ছিল, সূত্রের খবর। আশপাশের দোকানেও সেই আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু পুর-বাজারের মতো ঘিঞ্জি এলাকায় কী ভাবে বাজির দোকান তৈরি হল? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, এই ঘটনায় রাজ্য়ে গত ৭ দিনে বাজির বলি ১৬। 

কী ঘটেছিল?
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে ওই দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। সেখান থেকেই আশপাশের চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে যায়। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক দমকলকর্মীও। মালদার ইংরেজবাজারের রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজারের ঘটনা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ আগুনের শিখা চোখে পড়ে। তপর পর বিস্ফোরণের শব্দ কানে আসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছে দোকানের শাটার ভাঙে দমকলবাহিনী। ভিতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝলসানো দেহ। পরে আরও একজনের মৃত্যুর খবর সামনে আসে। তাঁদের নাম-পরিচয় বহুক্ষণ পর্যন্ত জানা যায়নি। রথবাড়ি এলাকায় যে নেতাজি পুর বাজারের বাজির দোকানে আগুন লেগেছে, সেটি অত্যন্ত ঘিঞ্জি জায়গায় অবস্থিত। গায়ে গায়ে আরও দোকান রয়েছে। আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। চারটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। এত ঘিঞ্জি বাজারে এ ভাবে বাজি মজুত করা কি আদৌ বৈধ, উঠছে প্রশ্ন। ওই দোকানের লাইসেন্স ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে পৌঁছন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বাজির দোকানের লাইসেন্সের প্রশ্ন উঠলে, তিনি জানান, এখনও পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত নন তাঁরা। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনাই লক্ষ্য। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গরমিল চোখে পড়লে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এগরা বিস্ফোরণ...
হালেই এগরার খাদিকুলে তীব্র বিস্ফোরণের ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছিল এলাকাবাসীর মধ্যে। এতেই শেষ নয়। তার ঠিক ৬ দিনের মাথায়, এগরা থেকেই প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। সোমবার সকালে সাহাড়া অঞ্চলে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়া গ্রামে মাঠের মাঝখানে পুকুরে ৬টি বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যেখানে বিস্ফোরণ হয়েছিল, সেখান থেকে ২০ কিলোমিটার দূরে আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার হয়। খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখতে শুরু করে এগরা থানার পুলিশ।

আরও পড়ুন:হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget