এক্সপ্লোর

Firecrackers On Chhath Puja 2023:নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার শব্দবাজির তাণ্ডব ছটপুজোয়

Kolkata News:নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। কোথাও থানার নাকের ডগায়, কোথাও আবার হাসপাতালের সামনেই উৎসব পালনের নামে চলল নিষিদ্ধ বাজি ফাটানো।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ছটপুজোয় শহরে শব্দদানবের (Firecrackers On Chhath Puja 2023) তাণ্ডব। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি (sound pollution on Chhath Puja 2023)। কোথাও থানার নাকের ডগায়, কোথাও আবার হাসপাতালের সামনেই উৎসব পালনের নামে চলল নিষিদ্ধ বাজি ফাটানো। যদিও ছটপুজোয় দূষণ আটকাতে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর ও পূর্ব কলকাতার সুভাষ সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছিল নিরাপত্তার কড়াকড়ি। কিন্তু নিষিদ্ধ বাজি আটকানোর ক্ষেত্রে কোনও তৎপরতাই চোখে পড়ল না পুলিশের। পুজোর মুখে আতসবাজির শব্দমাত্রা ৯০ থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবল করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এ নিয়ে চিকিৎসক মহল থেকে শুরু করে পরিবেশ কর্মীদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। প্রশ্ন উঠছে, এই শব্দ-তাণ্ডব কি সেই সিদ্ধান্তেরই জের? 

কোথায় কী?
কোথাও সারা রাত, কোথাও আবার ভোরের আলো ফোটার আগে থেকে চকোলেট বোম, পটকার মতো বাজি ফাটার অভিযোগ উঠেছে। সঙ্গে আতসবাজি তো ছিলই। অথচ, কালীপুজোয় দেদার শব্দবাজি ফাটার পর বহু মানুষ গ্রেফতার হয়েছিলেন। তা হলে কি তাতেও টনক নড়েনি? কিছুদিন আগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানায়, আতসবাজির ক্ষেত্রে শব্দমাত্রা বাড়ানো হচ্ছে। তার পর থেকেই আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছিলেন চিকিৎসক থেকে পরিবেশকর্মীরা। তাঁদের আশঙ্কা ছিল, এর পর শব্দদানবের তাণ্ডব বাড়বে। কালীপুজো ও ছটপুজোর ক্ষেত্রে সেই আশঙ্কাই সত্যি হল। হাসপাতালের সামনেই ফাটানো হচ্ছে শব্দবাজি, অভিযোগ এমনই। এমনকি পুলিশের গাড়ি সামনে থাকা সত্ত্বেও  নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হচ্ছে বলে দাবি বহু মানুষের। কালীপুজোর সময় অনেকে অভিযোগ করেন, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বাজি ফাটানোর জন্য ২ ঘণ্টা নির্দিষ্ট করে দিলেও রাতভর বাজি ফেটেছিল। শব্দদূষণের সঙ্গে আশঙ্কা বাড়াচ্ছে বায়ুদূষণও। দেদার বাজি ফাটানোয় বায়ুদূষণের মাত্রাও বাড়ছে শহরে, আশঙ্কা বাসিন্দাদেরই অনেকের। 

কালীপুজোর ছবি...
ছটপুজোর এই ছবি কালীপুজোর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সে দিন, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে দেদার পুড়েছিল বাজি। কলকাতা-জুড়ে শব্দদানবের দাপাদাপি শোনা গিয়েছিল সে রাতেও। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও দেদার পোড়ে বাজি। রাতভর তল্লাশি চালিয়ে ৪১৪ কেজি বাজি বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয় ৪৪৪ জনকে। এর মধ্যে উশৃঙ্খল আচরণের জন্য ১৭১ জনকে পাকড়াও করা হয়। বাজেয়াপ্ত করা হয় সাড়ে ৯ কেজি শব্দবাজি। এছাড়াও রাতে দমদমের মতিঝিলে একটি বাড়িতে আগুন লাগে। শিলিগুড়ির একটি বাজার এলাকায় আগুন লাগে। ক্ষতিগ্রস্থ হয় বেশ কয়েকটি দোকান। কিন্তু এত কিছুর পরও থামানো গেল না দৌরাত্ম্য।

আরও পড়ুন:সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ?

  

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget