এক্সপ্লোর

West Bengal Weather : সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ?

Weather Forecast In Bengal : পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে রয়েছে। সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) পরিষ্কার আকাশ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলা কিছুটা উষ্ণ। বাতাসে জলীয় বাষ্প ( Humidity ) থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকাল সন্ধ্যে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে রয়েছে। সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

গত সপ্তাহে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলেছিল, এই সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, তেমন সম্ভাবনা বড় একটা নেই। বরং শীতের আমেজই ধীরে ধীরে ঘিরে ধরবে বাংলাকে। মহানগরেও ঠান্ডার অনুভূতি হবে। আবহাওয়া অফিসের ধারণা,  আগামী তিন দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। 

কলকাতায় সোমবার পরিস্কার আকাশই থাকবে। ক্রমশ কমবে রাতের তাপমাত্রা, সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। সকাল সন্ধেয় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিক সামান্য উষ্ণ থাকবে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও হতে পারে। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তরবঙ্গে শীতের আমেজ স্পষ্ট। আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। বঙ্গে জেলায় জেলায় শুরু হয়েছে । মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে অনুমান আবহবিদদের। দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শীতের আমেজ ক্রমশ বাড়বে। 

এক নজরে আবহাওয়ার হাল হকিকত :

  • আগামী কয়েক দিন আকাশ পরিস্কার।
  • রাতের তাপমাত্রা কমবে।
  • শীতের আমেজ বাড়বে কলকাতায়।
  • জেলায় জেলায় শীতের আমেজ একটু বাড়বে।
  •  
  • মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলায়।

    আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা :
    সূত্র : https://city.imd.gov.in/

    7 Day's Forecast
    Date Min Temp Max Temp Weather
    20-Nov 12.0 27.0 West Bengal Weather : সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ? Fog mist in the morning and mainly clear sky later
    21-Nov 11.0 26.0 West Bengal Weather : সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ? Shallow Fog
    22-Nov 11.0 25.0 West Bengal Weather : সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ? Shallow Fog
    23-Nov 10.0 25.0 West Bengal Weather : সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ? Moderate Fog
    24-Nov 10.0 25.0 West Bengal Weather : সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ? Shallow Fog
    25-Nov 10.0 24.0 West Bengal Weather : সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ? Fog
    26-Nov 10.0 24.0 West Bengal Weather : সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ? Fog
     
    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget