এক্সপ্লোর

Firhad Hakim: 'এমন একটা আবহাওয়া থাকি, যেখানে ডেঙ্গি হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি', মন্তব্য ফিরহাদের

Firhad Hakim on Dengue: করোনার পরে এবার ডেঙ্গির ক্ষেত্রেও তথ্য গোপনের অভিযোগে তৃণমূল সরকারকে নিশানা করল বিরোধীরা। তাঁদের নিশানায় খোদ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশিস বাগচী, কলকাতা: রাজ্যে (West Bengal) হু হু করে বাড়ছে ডেঙ্গি (Dengue)। এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধে ডেঙ্গির তথ্য গোপনের অভিযোগ করল বিরোধীরা। বিজেপি (BJP) থেকে কংগ্রেস (Congress), প্রত্যেকেই নিশানা করেছে রাজ্য সরকারকে। এদিকে এই প্রেক্ষিতে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল (Trinamool)।                   

কলকাতা থেকে দার্জিলিং। ভয়ঙ্কর হারে বাড়ছে ডেঙ্গি। কার্যত প্রতিদিন যাচ্ছে প্রাণ। শুক্রবার খাস বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, চিকিৎসক অনির্বাণ হাজরার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই, করোনার পরে এবার ডেঙ্গির ক্ষেত্রেও তথ্য গোপনের অভিযোগে তৃণমূল সরকারকে নিশানা করল বিরোধীরা। তাঁদের নিশানায় খোদ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও এই অভিযোগ মানতে নারাজ মেয়র ও তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আমরা এমন একটা আবহাওয়া থাকি যেখানে ডেঙ্গি হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। শুধু কর্পোরেশনের নামে আপনি দোষ দিতে পারেন সরকারের নামে দোষ দিতে পারেন কিন্তু সত্যিকারের প্রতিরোধ করতে হবে। তার কারণ যারা বিরোধীরা নাচানাচি করছে তাদের রাজ্য কিন্তু ডেঙ্গিহচ্ছে এবং ভয়াবহ ভাবে হচ্ছে। খুব বেশি ডেঙ্গি হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে আবার প্লেটলেটের বদলে লেবুর রস দেওয়া হয়েছিল।" 

আরও পড়ুন, ভাল নয় আর্থিক অবস্থা, বেশি ডিএ দিতে গেলে আসতে পারে আর্থিক বিপর্যয়, কার্যত মেনে নিল রাজ্য সরকার

কী অভিযোগ করেছে বিরোধীরা?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তথ্য গোপন করছে সরকার। কেন্দ্রকে জানাব। সোমবারের মধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দেব। ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ।  প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, "সরকার যে সংখ্যা দেখাচ্ছে, তার থেকে ২৬২ গুণ বেশি ডেঙ্গি পশ্চিমবঙ্গে হয়েছে। সরকার নির্বিকার, উদাসীন। মানুষতো মরবি মর। দেখার দরকার নেই। সরকার সমস্ত তথ্য গোপন করছে। আর ফিরহাদ তো ডেঙ্গি মিনিস্টার।" 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে এ মরসুমে এখনও অবধি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই । সূত্রের দাবি, রাজ্যে এখনও অবধি ৭২ জন ডেঙ্গি আক্রান্ত প্রাণ হারিয়েছেন। কিন্তু, বিরোধীদের দাবি, সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি! চিকিৎসকদের ওপর চাপ দিয়ে, ডেঙ্গিতে মৃত্যু না লিখতে বাধ্য করা হচ্ছে। আর এমনটা করে আরও বেশি করে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে রাজ্য সরকার।

 

 

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget