এক্সপ্লোর

Sovan Chatterjee: এবার কি সত্যিই প্রত্যাবর্তন শোভনের? আর মেয়র থাকবেন না ফিরহাদ? বড় বার্তা দুই তরফেই

Kolkata Mayor : প্রাক্তন মেয়র অর্থাৎ শোভন চট্টোপাধ্য়ায় ফিরলে কি বর্তমান মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের পদ যেতে পারে? এই জল্পনাও মাথাচাড়া দিয়েছে।

 

অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : শোভন ( Sovan Chatterjee ) কি ফিরবেন তৃণমূলে ? ফিরলে কি তিনিই হবেন মেয়র?এসব প্রশ্ন এখন রাজনীতির অলিগলিতে। এরই মধ্যে জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । বিরোধী দলনেতা বেশ প্রত্যয়ের সঙ্গেই দাবি করে ফেলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করবে, ফিরহাদ হাকিমকে ( Firhad Hakim ) জানিয়ে দিয়েছে। কিন্তু কী বলছেন, ববি। কীই বা বলছেন শোভন চট্টোপাধ্য়ায়। 

শোভন চট্টোপাধ্যায়কে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লু-আইড বয় বলতেন অনেকেই। তিনি প্রায় আট বছর কলকাতার মেয়র ছিলেন। তিনি আচমকা পদ ছেড়ে দেওয়ার পর, ফিরহাদ হাকিম প্রায় সাড়ে পাঁচ বছর ধরে সেই দায়িত্ব সামলাচ্ছেন। এখন সেই প্রাক্তন মেয়র অর্থাৎ শোভন চট্টোপাধ্য়ায় ফিরলে কি বর্তমান মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের পদ যেতে পারে? এই জল্পনাও মাথাচাড়া দিয়েছে। এর মধ্য়ে স্বয়ং ফিরহাদ হাকিমই শোভনকে ফেরার বার্তা দিলেন। তবে শুধু তৃণমূলে ফেরার নয়। সেই সঙ্গে আবার জুড়ে দিলেন পরিবারে ফেরার প্রসঙ্গও। বললেন , শোভন চট্টোপাধ্যায় তাঁর বন্ধু।  যদি সত্য়ি সত্য়ি আসেন, তাহলে ভাল। তবে তিনি তৃণমূলে ফেরার সঙ্গে সঙ্গে পরিবারের কাছেও ফিরুন। বার্তা ফিরহাদের।

সম্প্রতি শোভন চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাতের পর থেকেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা জোরদার হয়।  তারপরই তা নিয়ে বোমা ফাটান শুভেন্দু অধিকারী। বলেন,শোভনকেই মেয়র করা হবে। তাই ফিরহাদ হাকিমকে পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে। 

মমতা বন্দ্য়োপাধ্য়ায় শোভনের জন্মদিনে শুভেচ্ছাবার্তা ও উপহার পাঠানোর পর  কাননের তৃণমূলে প্রত্য়াবর্তন কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। কিন্তু সত্যিই কি মেয়র পদ দেওয়া হবে বলে কোনও বার্তা পেয়েছেন 'দিদির কানন'? সে কথা এখনও স্পষ্ট নয়। কুণাল ঘোষের কথাতেও তেমন কোনও ইঙ্গিত মেলেনি। কুণাল বরং ফিরহাদের কাজেরই প্রশংসা করেছেন। তবে এবার খোদ ফিরহাদ হাকিমই এনিয়ে মুখ খুললেন। বললেন,' আমি তো বললাম এটা কোনও ফ্য়াক্টর না। এটা মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঠিক করেন। কোনও ফ্য়াক্টর না। সাধারণ জীবনে শোভন ফিরে আসুক।' তবে কি একদা সতীর্থ ফিরহাদের কথা শুনে  তৃণমূলে নতুন রাজনৈতিক ইনিংস শুরু  করবেন শোভন চট্টোপাধ্য়ায়? বলবে সময়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget