এক্সপ্লোর

Firhad Hakim: লোকসভা নির্বাচনে জয়জয়কার, পাড়া পাড়ায় ধন্যবাদজ্ঞাপন কর্মসূচি ফিরহাদের

Kolkata News: কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়ের ছবি থাকলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই।

কলকাতা: লোকসভা নির্বাচনে জয়ের পর ধন্যবাদজ্ঞাপন কর্মসূচিতে পাড়ায় পাড়ায় ঘুরছেন ফিরহাদ হাকিম। রবিবার চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদজ্ঞাপক কার্ড তুলে দেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়ের ছবি থাকলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। যদিও সেই নিয়ে দ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দেন ফিরহাদ। (Firhad Hakim)

এ বছর লোকসভা নির্বাচনে প্রত্যাশা কার্যত ছাপিয়ে গিয়েছে তৃণমূল। নির্বাচনের আগে থেকে ৩০ আসন পারের কথা বার বার বিজেপি বললেও, অভিষেক জানিয়েছিলেন, একটি হলেও বিজেপি-র থেকে বেশি আসন পাবে তৃণমূল। বিজেপি-র থেকে শুধু বেশি আসনই পায়নি তৃণমূল, ২৯টি আসনে জয়ী হয়েছে তারা। বিজেপি পেয়েছে মাত্র ১২টি আসন। (Kolkata News)

লোকসভা নির্বাচনে তৃণমূলের এই জয় উদযাপনেই রবিবার ধন্যবাদজ্ঞাপন কর্মসূচিতে বেরোন ফিরহাদ। চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সকলকে ধন্যবাদ জানান। 'বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার' জন্য, তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করার জন্য হাতে হাতে তুলে দেন ধন্যবাদজ্ঞাপনের কার্ডও। স্থানীয় বাসিন্দারাও অভিবাদন জানান তাঁকে। 

আরও পড়ুন: Asansol Water Crisis: তৃণমূল লিড না পাওয়ায় আসানসোলে জল বন্ধের অভিযোগ, পথ অবরোধ কুলটির বিজেপি বিধায়কের

তবে লোকসভা নির্বাচন মিটে গেলেও ভোট পরবর্তী অশান্তির খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সেই নিয়ে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব একটি কমিটিও গড়েছেন, যারা বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে আসছে। সেই নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ বলেন, "ভোটের পর হিংসায় তৃণমূল কর্মী মারা গিয়েছেন। বিজেপি-র কে, কোথায় মারা গিয়েছেন? কিছু জায়গায় অশান্তি হতে পারে, সে সারাবছর চলে। আমরা হিংসায় বিশ্বাস করি না। ত্রিপুরার বিপ্লব দেব সন্ত্রাসের মাস্টার। ত্রিপুরায় বিরোধীদের মনোনয়নই দিতে দেয় না বিজেপি। এখানে বিপ্লবকে পাঠিয়ে নতুন নাটক করছে ওরা। কিছু লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং থাকবেন। দু'চারটে আসন যা পেয়েছে ওরা, বিধানসভায় শূন্য হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলছি।"

এর পাশাপাশি, শহর কলকাতা এবং আশেপাশে পর পর যে শ্যুটআউটের ঘটনা ঘটছে, সেই নিয়েও এদিন প্রতিক্রিয়া জানান ফিরহাদ। তিনি বলেন, "বিহারের জেলে গুন্ডা বসে রয়েছে। তার লোক এসে টাকা তুলছে। সোনার দোকান লুঠ হচ্ছে বিহার, ঝাড়খণ্ড দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সীমানা বন্ধ করতে বলেছেন। আমরা বাংলা বিরোধীদের ডাকাতিও করতে দেব না, সন্ত্রাসও করতে দেব না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget