এক্সপ্লোর

Nadia: মাটি বোঝাই গাড়ি চলাচলকে কেন্দ্র করে নদিয়ার চাকদায় চলল গুলি

Nadia News: গভীর রাতে উত্তেজনা ছড়ায় চাকদার বিষ্ণুপুর পদ্মভিলা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, মাটি বোঝাই গাড়ি চলাচল করায়, চাকদা-বনগাঁ রোডে প্রচুর ধুলো ওড়ে। রাস্তাও খারাপ হচ্ছে।

সুজিত মণ্ডল, নদিয়া: মাটি বোঝাই গাড়ি চলাচলকে (Car Movement) কেন্দ্র করে নদিয়ার (Nadia) চাকদায় (Chakdaha) চলল গুলি (Bullet Fired)। দুষ্কৃতীদের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তিতে আহত হন এক ব্যক্তি। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গতকাল গভীর রাতে উত্তেজনা ছড়ায় চাকদার বিষ্ণুপুর পদ্মভিলা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, মাটি বোঝাই গাড়ি চলাচল করায়, চাকদা-বনগাঁ রোডে প্রচুর ধুলো ওড়ে। রাস্তাও খারাপ হচ্ছে। প্রতিবাদে গতকাল মাটি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, এরপরই গ্রামবাসীদের ভয় দেখাতে দুষ্কৃতীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে চাকদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূূলের প্রধানের অভিযোগ, মাটি বোঝাই গাড়ি চলাচল নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও থানায় বারবার জানিয়েও কাজ হয়নি। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

চেনা ঘটনা পূর্ব বর্ধমানে...
গত ফেব্রুয়ারিতে বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায় পরিবহণ দফতরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল মাফিয়া। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ওই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান পরিবহণ কর্মী ও পুলিশ কর্মীরা। ঘটনার দিন পরিবহণ দফতরের গাড়িতে অভিযানে বের হন ৩ পরিবহণ কর্মী ও ২ পুলিশ কর্মী। কালনা থেকে পূর্বস্থলী পর্যন্ত বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ৫-৬ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান সরকারি কর্মীরা। এই ঘটনায় এক ডাম্পার মালিককে গ্রেফতার করে পূর্বস্থলী থানার পুলিশ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি হোক বা প্রশাসনিক অভিযান, বালি মাফিয়ার দৌরাত্ম্য চলছেই। মাসখানেক আগেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বৈধ ঘাটেই অজয় থেকে বালি পাচারের অভিযোগ উঠেছিল। পাইপলাইনের মাধ্যমে মাঝ নদী থেকে জল সহ বালি তুলে তা কিনারায় জড়ো করা হচ্ছে। দিনের আলোয় অবাধে বালিচুরি চলছে বলে অভিযোগও ওঠে। এই ঘটনার কয়েকদিন আগেই মঙ্গলকোটের নতুনহাট বালিঘাট পরিদর্শনে এসেছিল পুলিশ-প্রশাসনের বড় টিম। সেদিন অবশ্য কোনও পাচারকারীকে দেখা যায়নি। মাঝ অজয় থেকে যেখানে বেআইনি ভাবে বালি তোলা হচ্ছে, তার কাছেই রয়েছে লোচনদা সেতু। শুক্রবার এলাকা ঘুরে দেখে সেতুর পিলারের সুরক্ষা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মঙ্গলকোট ব্লক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার। বালি মাফিয়ার দৌরাত্ম্য ঠেকাতে গত বছরই নতুন ‘স্যান্ড মাইনিং পলিসি' ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার পরেও বন্ধ হয়নি বালিপাচার।       

আরও পড়ুন:অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার আরও এক

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget