এক্সপ্লোর

Howrah Maidan Esplanade Metro: জলের তলা দিয়ে দেশের প্রথম মেট্রো উদ্বোধন মোদির! গঙ্গার তলায় জুড়ল কলকাতা-হাওড়া

First Underwater Metro in India: এদিন উদ্বোধন হলেও সাধারণ নাগরিকদের জন্য কবে প্রতিদিনের যাতায়াত শুরু হবে তা এখনও বলা হয়নি। গঙ্গার নীচ দিয়ে যাতায়াতের অংশ নীল রঙ দিয়ে সাজানো হয়েছে।

কলকাতা: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাতে অবশেষে উদ্বোধন হল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর রুট। এই রুটের মধ্যেই পড়ছে গঙ্গার তলা দিয়ে মেট্রোপথের (first underwater metro in india) অংশ। হাওড়া থেকে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড (Howrah Maidan Esplanade Metro) এসে পৌঁছেছে এই রুট। দেশে এই প্রথম তৈরি হয়েছে জলের তলায় মেট্রোর রুট। কলকাতা-হাওড়ার মুকুটে আরও একটি পালক জুড়ল। বাংলার কলকাতাতেই দেশের প্রথম পাতালরেল (First metro Rail in Kolkata) শুরু হয়েছিল। মাটির তলা দিয়ে মেট্রো ছোটার ঘটনা যেমন কলকাতাতেই প্রথম ছিল। তেমনই,  জলের তলা (Metro Under Ganga) দিয়ে মেট্রো যাওয়ার ঘটনাও দেশের মধ্যে সবার আগে হল এই রাজ্যেই। গঙ্গার তলা দিয়ে মেট্রো জুড়ল কলকাতা-হাওড়াকে। এদিন উদ্বোধন হলেও সাধারণ নাগরিকদের জন্য কবে প্রতিদিনের যাতায়াত শুরু হবে তা এখনও বলা হয়নি। 

এই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi on First Underwater metro)। তার মধ্যে একটি হল, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট। আরেকটি হল জোকা-তারাতলা পার্পল লাইন,  যে রুটে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের আজ সূচনা করেছেন প্রধানমন্ত্রী। মেট্রোর এই ৩টি প্রকল্পের সূচনার পাশাপাশি, ভবিষ্য়তে হোয়াটসঅ্য়াপ টিকিট চালুর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের।

 

এদিন হাওড়া ময়দান এসপ্ল্যানাড মেট্রো রুটের উদ্বোধন করার পরে সেই মেট্রোয় নিজে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় চড়ার সময় পড়ুয়াদের সঙ্গে আড্ডায় মাতেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বলতে জলের নীচ দিয়ে যাওয়া মেট্রোর সফর করলেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেছেন মেট্রো রেলের কর্মীদের সঙ্গেও। মেট্রো সফরে তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। গঙ্গার নীচ দিয়ে যে অংশ যাচ্ছে সেটা বোঝানোর জন্য ওই অংশটা নীল আলোয় সাজানো হয়েছে। এমনভাবে আবহ তৈরি করা হয়েছে যাতে যাত্রীরা বুঝতে পারেন ওই সময়টা তাঁরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন। কমবেশি পাঁচশো মিটার ওই অংশএর দূরত্ব। এই রুটের মধ্যে শিয়ালদহ থেকে সল্টলেকের পরিষেবা চালু হয়ে গিয়েছে। হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত এই পাঁচ কিলোমিটার রাস্তাও দ্রুত জন সাধারণের জন্য চালু হয়ে যাবে। 


আরও পড়ুন: বারবার তাঁর কাছে হেরেছে মৃত্যু! হুইলচেয়ার সঙ্গী করেই মডেলিং, সামাজিক লড়াইও 

 

সেরা শিরোনাম

West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget