এক্সপ্লোর

South 24 Parganas News: 'বিনা কারণে নৌকা বাজেয়াপ্ত করছে বনকর্মীরা', 'জুলুমের' প্রতিবাদে বিক্ষোভ মৎস্যজীবীদের

South 24 parganas Agitation: দক্ষিণ ২৪ পরগনায় মৎস্যজীবী সংগঠনের কী কী অভিযোগ ? কেন তাঁরা অবস্থান-বিক্ষোভে নামলেন ?

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের অবস্থান-বিক্ষোভ ! না নিয়োগ দুর্নীতি নিয়ে নয়, নাই বা নতুন করে পরিবহণ ইস্যু। এবার সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ ধরার সময় বন দফতরের 'জুলুমের' প্রতিবাদে পাথরপ্রতিমার গোবদিয়া নদীতে মৎস্যজীবীদের অবস্থান-বিক্ষোভ।

একদিকে দেশ জুড়ে দেশজুড়ে পরিবহণ-বিক্ষোভের জেরে গতকাল জ্বালানির সঙ্কটের শঙ্কা দেখা গিয়েছিল। সবথেকে বড় বিষয় জ্বালানির সঙ্কট দেখা দিলে পরিবহণ ব্যবস্থা রুদ্ধ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কাঁচামাল থেকে হাজারো জরুরী পণ্য আটকে যাবে। বলার অপেক্ষা রাখে না কোথায় গিয়ে দাঁড়াতে পারে পরিস্থিতি ? যদিও গতকাল রাতেই আন্দোলন প্রত্যাহার হয়ে গিয়েছে। দ্বিতীয়ত রেশন বণ্টনে সমস্যা নিয়ে দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ডিলাররা।

দেশজুড়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। ভারত বলতে যেহেতু গ্রামীণ ভারতই মূলত বোঝায়, তাই বেঁচে থাকার জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সারা দেশের একটা বড় অংশের মানুষের খাদ্য যোগান আসে এখান থেকেই। এবার দেশজুড়ে না হলে, রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলায় দেখা গেল অবস্থান বিক্ষোভ। সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ ধরার সময় বন দফতরের জুলুমের প্রতিবাদে পাথরপ্রতিমার গোবদিয়া নদীতে অবস্থান-বিক্ষোভ দেখাল মৎস্যজীবীরা।

রাজ্যের ৫০টি মৎস্যজীবী সংগঠনের ফোরাম ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের ডাকে এদিন বেলা দশটা থেকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গায় ৬ দফা দাবির ভিত্তিতে অবস্থান- বিক্ষোভ চলছে। বংশানুক্রমিকভাবে সুন্দরবনের নদী, খাঁড়িতে মাছ ধরে আসছেন প্রান্তিক মৎস্যজীবীরা। মৎস্যজীবী সংগঠনের অভিযোগ, দিনের পর দিন বন দফতরের জুলুমের শিকার মৎস্যজীবীরা। বিনা কারণে মৎস্যজীবীদের জাল, তেল, নৌকা বাজেয়াপ্ত করছে বনকর্মীরা। অভিযুক্ত বনকর্মীদের শাস্তির দাবি করেছেন বিক্ষোভকারীরা। এদিন সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি-সহ সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় পাথরপ্রতিমার বিডিও মহম্মদ ইজরায়েলকে। পাশাপাশি নদীতেও চলে অবস্থান বিক্ষোভ। এদিন দিনভর চলে এই অবস্থান- বিক্ষোভ।

আরও পড়ুন, '..ধারেকাছে কেউ নেই', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যে মন্তব্য উদয়নের

প্রসঙ্গত, রেশন বণ্টনে সমস্যা নিয়ে দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ডিলাররা। দেশজুড়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। দেশজুড়ে প্রায় ৫ লক্ষের বেশি রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যে ১৭ হাজারের বেশি রেশন দোকান বন্ধ। রেশন-পরিষেবা ব্যাহত হওয়ায় ৮০ কোটির বেশি গ্রাহকের ভোগান্তির আশঙ্কা। ন্যূনতম আয় সুনিশ্চিত-সহ কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন রেশন ডিলাররা। অভিযোগ, কেন্দ্র-রাজ্য দায় ঠেলাঠেলির জেরে তাঁরা ভুগছেন।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget