এক্সপ্লোর

Bangladesh News:'মুখে কাপড় বেঁধে দিয়ে অত্যাচার করছে...' ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশ ফেরত মৎস্যজীবীরা

Indian Fishermen Return: নিরীহ গরীব মানুষ। মাছ ধরে জীবনযাপন। এভাবেই পরিবারের মুখে দু মুঠোভাত তুলে দেন।

রুমা পাল, কলকাতা: কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।                      

ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি: নিরীহ গরীব মানুষ। মাছ ধরে জীবনযাপন। এভাবেই পরিবারের মুখে দু মুঠোভাত তুলে দেন। এই করতে গিয়েই একদিন ধরা পড়েন বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে। কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার যে কতটা নির্মম হয়ে উঠেছে, এই সাধারণ ভারতীয় মৎস্য়জীবীদের ওপরও তারা আক্রোশ দেখাতে ছাড়েনি। বাংলাদেশ থেকে মুক্ত ভারতীয় মৎস্য়জীবী সুভাষ দাস বলেন, "মারতে মারতে আমার এগুলো ফাটিয়ে ফেলে। কোমর ফাটিয়ে ফেলে। গাল দিয়ে রক্ত বেরিয়ে যায়। লাথি মারছে বুট দিয়ে।'' সৌরভ বিশ্বাস বলেন, "প্রচুর মার মেরেছে সবাইকে। কেউ কেউ অনেকে রক্ত জমে গেছিল।''

জলই জীবিকা। কিন্তু বাংলাদেশের নির্মম অত্য়াচার সহ্য় করে সেই জলে ফিরতেই এখন ভয়-আতঙ্ক। কট্টরপন্থী-মৌলবাদীদের হাতে পরিচালিত এখনকার বাংলাদেশ ছাড়েনি মূক-বধির মৎস্যজীবীকেও। বাংলাদেশ-ফেরত ভারতীয় মৎস্যজীবীর স্ত্রী প্রমিলা দাস জানাচ্ছেন, অনুরোধ করছে না মারার জন্য, তাও মেরেছে। ওঁদের অনুরোধ করেছিল যে আমাকে মারবে না। আমি বোবা মানুষ, আমাকে অনুরোধ করে ছেড়ে দিন। তাও ওঁকে মেরেছে।

শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস আজ অশান্তির প্রতীক।  গত বছর অক্টোবর এবং নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। সেই সময় আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের ধরে ফেলে বাংলাদেশ নৌবাহিনী। জলে পড়ে মৃত্যু হয় একজনের। বাংলাদেশ-ফেরত ভারতীয় মৎস্যজীবী নিরঞ্জন দাস বলেন, "বলেছি, স্যর ভুল করে চলে এসেছি, ছেড়ে দিন। আমাদের ছাড়েনি। আমাদের একটা লোক পড়ে গেছে। একটু খোঁজ করে দিন। খোঁজ করতেও দেয়নি। টেনে নিয়ে চলে গেছে। পোশাক খুলে নিয়েছে, মাছ, তেল সব কেড়ে নিয়েছে।''

আরও পড়ুন: Dev: তৃণমূলের ২১ জুলাইয়ে 'পাগলু' গান, ১৪ বছর পর ভুল কবুল দেবের

সেরা শিরোনাম

BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget