এক্সপ্লোর

Remal Cyclone Update: ধেয়ে আসছে রেমাল, কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা

Remal Cyclone Alert: কাল দুপুর থেকে সোমবার দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি, কলকাতা-হাওড়া-হুগলিতে ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে (Remal Cyclone Update)। কাল মাঝরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিলোমিটার। এই পরিস্থিতিতে কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। কাল বেলা ১২ থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। 

কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা: আগামীকাল দুপুর থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব টের পাওয়া যাবে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, পরিস্থিতি পর্যালোচনা করেই, তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল রবিবার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সব উড়ান পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ কোনও বিমান উড়বে না বা অবতরণও করবে না। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর আগামীকাল দুপুর ১২টা থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাতে বিমান ওঠানামায় সমস্যা হবে। নিচুস্তরে এবং মধ্যস্তরে বাতাসে অস্থীরতা থাকবে। যা বিমান ওঠানামার ক্ষেত্রে বিপজ্জনক। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দরে প্রতিদিন চারশো বিমান ওঠানামা করে। ২১ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকলে তার রেশ থাকবে পরের দিন পর্যন্ত। কারণ প্রত্যেকটি বিমানের ক্ষেত্রে সূচি পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

গত কয়েক বছরে ফণী, আমফান, ইয়াসের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থেকেছে বাংলা। ভোটের মাঝে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে তাই আগেভাগেই সতর্ক প্রশাসন। উপকূলের জেলাগুলিতে নদী ও সমুদ্র তীরের বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচার করছে করছে জেলা প্রশাসন। রবি ও সোমবার হাওড়া থেকে কলকাতা সব ফেরি পরিষেবা বন্ধ রাখছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। পূর্ব রেলের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন স্টেশনে থাকছে হেল্প ডেস্ক। ঝড়ে ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতির জন্য টাওয়ার ভ্যান তৈরি রাখা হচ্ছে। ব্যবস্থা করা হচ্ছে বিকল্প ইঞ্জিনের। রবি ও সোমবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। এদিকে রেলের তরফে জানানো হয়েছে, ‘রেমাল’-এর কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। তার জেরে ৪৮টি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Remal Cyclone Update: ফের দুর্যোগের ভ্রুকুটি! রেমাল নিয়ে শঙ্কায় লিচু ব্যবসায়ীরা

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget