এক্সপ্লোর

West Bengal Flood Situation: ফুলে ফেঁপে উঠছে কংসাবতী, ভাঙল স্লুইস গেট, 'ঘর ছেড়ে যাব কোথায়?', আতঙ্কে গ্রামবাসী

Bengal Flood Situation: চোখ যায় শুধুই জল আর জল! কোথাও হাঁটু সমান, তো কোথাও কোমরের ওপরে জল। রাস্তা, নদী সব একাকার।

বিটন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : গত ১ সপ্তাহের তুমুল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি বাংলার জেলায় জেলায়। ফুলেফেঁপে উঠছে নদী। পরিস্থিতি সামলাতে ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। প্লাবিত একের পর এক এলাকা। যেদিকে চোখ যায় শুধুই জল আর জল! কোথাও হাঁটু সমান, তো কোথাও কোমরের ওপরে জল। রাস্তা, নদী সব একাকার।  রাস্তা পারাপারে ভরসা নৌকা। এরই মধ্যে পাঁশকুড়ায় জলের তোড়ে ভেঙে গেছে স্লুইস গেট!                             

পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে স্লুইস গেট ভেঙে কংসাবতী নদীর জল তীব্র স্রোতে ঢুকছে মেদিনীপুর ক্যানেলে। মেদিনীপুর ক্যানেলের পাশেই রয়েছে জয়কৃষ্ণপুর এলাকা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে  জয়কৃষ্ণপুর কংসাবতী নন্দী তীরবর্তী এলাকায় থাকা স্থানীয় মানুষদের অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন জেলা প্রশাসন।

শুক্রবার এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য, পাঁশকুড়ার বিডিও ধেনধূপ ভুটিয়া সহ প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে স্লুইস গেট মেরামতির কাজ শুরু করা হয়েছে।যদিও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে থাকার ও খাওয়ার কোন ব্যবস্থা করেনি। বৃহস্পতিবার থেকে তাঁরা কার্যত না খেয়ে রয়েছেন। ' প্রশাসন শুধু আসছে আর বারবার বলছে সরে যান। ' অভিযোগ এলাকার বাসিন্দাদের।  তবে প্রশাসনের দাবি, আধিকারিকরা স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি  থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছেন। 

এছাড়া টানা বর্ষণে শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল ব্লকের অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে । পুরসভার ১৩টি ওয়ার্ডের পাশাপাশি পুর এলাকাতেও জল ঢুকেছে। প্লাবিত হয়েছে দাসপুর, চন্দ্রকোণার একাধিক এলাকা।  বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বেশ এলাকা। বেনিয়া, আলিশাহাগড়, ভোগপুর সহ একাধিক এলাকায় রাস্তা জলের তলায়। চরম সমস্য়ায় সাধারণ মানুষ। 

দুরবস্থা হুগলিতেও 

মুণ্ডেশ্বরীর পর এবার দ্বারকেশ্বর ও রূপনারায়নের জল ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে হুগলির খানাকুল। প্লাবিত হয়েছে ঠাকুরানিচক, মাইনান, কাকনান, ধরমপুর , ধান্যঘড়ি, ঘোড়াদহ এলাকা। অন্যদিকে, মুণ্ডেশ্বরীর জলে নতুন করে না ঢুকলেও এখনও জলমগ্ন খানাকুলের মারোখানা, পানশিউলি, পলাশপাই, নতিবপুর, চিংড়া, জগৎপুর, পোল পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে রয়েছে জমিতে ও নিচু এলাকার বাড়িগুলিতে। ডুবে রয়েছে রাস্তা ঘাট। সেই রাস্তা দিয়ে পারাপারে ভরসা নৌকা। 

 

আরও পড়ুন : বাঁধভাঙা বৃষ্টি-ধসের মাঝে বন্দি! সিকিমে দুঃসহ অভিজ্ঞতা পর্যটকদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
TMC News : পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
LPG Supply News: আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনেই রান্নাঘরে পৌঁছে যাবে গ্যাস! জোরকদমে চলছে কাজ
Suvendu Adhikari: 'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'সিন্ডিকেট বা কাটমানির কথা জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব', বাঁকুড়া থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget