এক্সপ্লোর

Liquor Seized : বাঁধাকপি ভরা ভ্যানে লক্ষ লক্ষ টাকার মদের বোতল ! হাতেনাতে ধরলেন আবগারি দফতরের আধিকারিকরা

পেটি পেটি মদ যেভাবে চোখের আড়ালে পাচার করা হচ্ছিল, তা দেখে চক্ষু চড়কগাছ সকলের।

বাচ্চু দাস, শিলিগুড়ি : অভিনব উপায়ে পাচার হচ্ছিল বিদেশি মদের বোতল। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা। পেটি পেটি মদ যেভাবে চোখের আড়ালে পাচার করা হচ্ছিল, তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। বাঁধাকপি ভর্তি পিক আপ ভ্যানটিকে দেখলে সন্দেহ হওয়ার কথাই নয়। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সতর্ক ছিল রাজ্য আবগারি দফতরের আধিকারিকরা। তাই কোনও কিছু সন্দেহের তালিকার বাইরে রাখা হয়নি। অবশেষে আবগারি দফতরের জালে লক্ষ লক্ষ টাকার বিদেশি মদ । 

রাজ্য আবগারি দফতরের সূত্রে খবর, পিক আপ ভ্যানে  বাঁধাকপির নিচে রাখা ছিল বিদেশি মদের বোতল। সন্দেহ হওয়াতে শিলিগুড়িতে গাড়ি ও পিক আপ ভ্যানটিকে  আটক করা হয়। দুটি গাড়ি থেকে উদ্ধার হয় ৭২ পেটি বিদেশি মদ। চার পাচারকারীকে গ্রেফতার করেছে রাজ্য আবগারি দফতর।  ধৃতরা বিহারের বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার  ভোররাতে অভিযান চালায় জলপাইগুড়ি ডিভিশনের আবগারি দফতরের আধিকারিকরা। ভোর সাড়ে ৫টা নাগাদ শিলিগুড়ির চম্পাসারি এলাকায় মহানন্দা ব্রিজের ওপর প্রথমে একটি গাড়ি আটকানো হয়। এর পিছনেই ছিল পিক আপ ভ্যান। দুটি গাড়ি থেকে উদ্ধার হয় ৭২ কার্টন বিদেশি মদ। যার বাজারমূল্য ১৬ লক্ষ ২০ হাজার টাকা। সিকিম থেকে বিহারে মদ পাচার করা হচ্ছিল বলে আবগারি দফতরের অনুমান। 

গাঁজা পাচারের চেষ্টা 

অন্যদিকে, মালদায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ২ জন।  ট্রলি ব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচার করছিলেন  দুই জন।  গ্রেফতার করে  মালদা জি আর পি। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিরা  ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে তাদর আটক করে, তল্লাশি চালায়।  উদ্ধার হয় ২৭ হাজার ২৪৩ কেজি গাঁজা।        জিআরপি সুত্রে জানা গিয়েছে,ধৃত দের নাম ঝন্টু সরকার । বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অপর জনের নাম গোবিন্দ উপাধ্যায় । ২ জনেরই বয়স ৩৫ এর আশেপাশে । গাঁজা দিল্লিতে পাচার করার চেষ্টায় ছিল তারা।  আই সি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদের মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিল দিল্লি যাওয়ার উদ্দেশে। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে সতর্ক ছিল জিআরপি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget