এক্সপ্লোর

Government Hospital: রাজ্যের কোনও সরকারি হাসপাতালে আর বিনামূল্যে চিকিৎসা পাবেন না বিদেশিরা

Government Hospital News: গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য দফতর। 

কলকাতা: বিদেশি রোগীদের (Patient) আর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে না রাজ্যের সরকারি হাসপাতাল। গত শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য দফতর। (Government Hospital) 

নির্দেশিকাতে বলা হয়েছে

  • কোনও বিদেশি নাগরিকের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হলে তৎক্ষণাৎ যথাযথ ব্যবস্থা নিতে হবে। কিন্তু তবে তার জন্য নির্দিষ্ট খরচ দিতে হবে রোগী বা তার পরিবারকে।
  • পেসমেকার, স্টেন্ট , অস্ত্রোপচারের জন্য খরচ ও হাসপাতালের বেডের ভাড়া দিতে হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের নির্ধারিত খরচ অনুযায়ী। যে চিকিৎসার প্যাকেজ ওই প্রকল্পে নেই, সেগুলির জন্য নির্দিষ্ট খরচ ধার্য করবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। কেবিন, পেয়িং কেবিনের জন্য সরকার নির্ধারিত খরচ দিতে হবে বিদেশিদের।
  • যে কোনও বিদেশি রোগীর চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে এলে তাঁর চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য আলাদা ভাবে স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট পোর্টালে রাখতে হবে।
  • ভর্তির পরে নির্দিষ্ট পোর্টালে ফর্ম সি-র মারফত তথ্য জানাতে হবে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারকে। পাসপোর্ট, ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য নথিভূক্ত করতে হবে।

পরিসংখ্যান বলছে, প্রতিবেশি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা তো রয়েছেই। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশসহ আইসল্যান্ড, কাজাখস্তান, জিব্রাল্টারের মতো সুদূর দেশ থেকে এই রাজ্যে চিকিৎসার জন্য আসেন রোগীরা। এবং এতদিন এই রাজ্যের বাসিন্দাদের মতোই বিনামূল্যে চিকিৎসা পেতেন তাঁরা। তবে এ নিয়ে এবার সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর (State Health Department)। 

রাজ্যের হাসপাতালগুলোতে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। আউটডোরে মাত্র দু টাকা টিকিট কেটেই পেয়ে থাকেন যাবতীয় চিকিৎসা। রাজ্যের মানুষ তো বটেই, এতদিন এই পরিষেবা পেয়ে এসেছেন বিদেশিরাও। যা নিয়ে এবার খানিক নড়েচড়ে বসল রাজ্য স্বাস্থ্য দফতর। মনে করা হচ্ছে রাজ্য তথা দেশবাসীকে বিনামূল্যে যে সুবিধা দেওয়া হয়, সেই একই সুবিধা বিনামূল্যে বিজেশিদের দিতে খরচ হচ্ছে বিপুল অর্থ। বিদেসিদের পরিষেবা দিতে গিয়ে বঞ্চিত হচ্ছে রাজ্যের বহু মানুষ। তাই এবার এই নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বলা হয়েছে চিকিৎসার ন্যুনতম খরচ দিয়ে তবেই সরকারি হাসপাতালে পরিষেবা পাবেন বিদেশিরা।

সূত্রের খবর বিদেশি রোগীর চিকিৎসা সংক্রান্ত সুনির্দিষ্টি একটি নীতি তৈরির জন্য গঠিত হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে এবং তার ভিত্তিতে নিয়মাবলি তৈরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।           

আরও পড়ুন: Murshidabad: রানিনগর ২-এর বোর্ড গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ! কী জানাল হাইকোর্ট?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
চোরবাগানে মহাবিপর্যয়, ভবানীভবনে ডিজিপি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget