এক্সপ্লোর

Alipurduar News: চিতাবাঘের আতঙ্কে থমথমে চা বাগান, মাংসের লোভে এগোতেই..

Alipurduar Forest Department: বেশ কিছু দিন ধরেই চা বাগানে আতঙ্ক তৈরি করেছিল চিতাবাঘ। হামলা চালাচ্ছিল বাসিন্দাদের গবাদি পশুর উপরে....

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চিতাবাঘের আতঙ্কে থমথমে চা বাগান (Tea Garden)। গবাদি পশু তো বটেই, সাধারণ মানুষও আতঙ্কে ছিল। অবশেষে ছাগলের টোপে খাঁচায় বন্দি হল চিতাবাঘ (Cheetah)। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান এলাকায়। তবে সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, চা বাগানে আরও চিতা বাঘ লুকিয়ে নেই তো ?

শুক্রবার বাগানের ছয় নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এরপর সেটিকে উদ্ধার করে নিয়ে যায় জলদাপাড়া বনবিভাগের নিলপাড়া রেঞ্জের বনকর্মীরা।  এ বিষয়ে উল্লেখ্য বেশ কিছু দিন ধরেই চা বাগানে আতঙ্ক তৈরি করেছিল চিতাবাঘ। হামলা চালাচ্ছিল বাসিন্দাদের গবাদি পশুর উপরে। এদিন একটি চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি। যদিও আরও চিতাবাঘ  চা বাগানে থাকতে পারে বলে আশঙ্কায় স্থানীয়রা।

অপরদিকে, টানা তিনমাস ধরে বাঘের ভয়ে ভুগছেন পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। গ্রামের মধ্যে এবার বন্য পশুর রক্তের দাগ মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।গ্রামবাসীদের দাবি, বন দফতর গ্রাম লাগোয়া ধনচির জঙ্গল জাল দিয়ে ঘিরে দেওয়ার পরেও বাঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। রয়্যাল বেঙ্গলের আতঙ্ক দূর করতে এবার গণস্বাক্ষর অভিযান চালালেন গ্রামবাসীরা। শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বাঘ জনবসতি এলাকায় ঢুকছে না, গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে বন দফতর। 

কথায় বলে মাঘের শীতে বাঘ পালায় ! তবে তার আগেই ফলে গেল বুঝি সেই কথা।আজ্ঞে হ্যাঁ তেমনই কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছিল গতবছর। একেই গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা। তার উপরে আবার তুষারপাতের সম্ভাবনাও হয়ে চলেছে। সবমিলিয়ে বন্য প্রাণীদের জন্যও বেশ কষ্টকর পরিস্থিতি যে, সেই প্রমাণই ধরা পড়েছিল এবার বন দফতরের ট্র্যাপ ক্যামেরায়। ফের বাঘ দর্শন নেওড়ায়। হাড় কাঁপানো শীতে সমতল থেকে এগারো হাজার ফুট উঁচুতে ঘুরে বেড়াচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। 

আরও পড়ুন, 'ক্ষোভের বহিঃপ্রকাশ..', সন্দেশখালিকাণ্ডে মন্তব্য শুভেন্দুর, পাল্টা কুণাল, ADG জানালেন..

গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। একবার দুবার নয়, বন দফতরের রিপোর্ট বলছে গত দুমাসে একাধিকবার দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের, একই বাঘ ? নাকি সংখ্যায় তারা একাধিক ? জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বন দফতর (Forest Department)।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget