এক্সপ্লোর

Pankaj Dutta Hospitalized: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, ভর্তি হাসপাতালে

West Bengal News: পঙ্কজ দত্তর অসুস্থতায় মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর একটি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি। বারাণসীর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ দত্ত। নাক-মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।

অসুস্থ রাজ্যের প্রাক্তন আইজি: ফিলোজফিক্য়াল সোসাইটি অফ ইন্ডিয়ার বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বারাণসী যান পঙ্কজ দত্ত। তাদের রাজ্য শাখার সভাপতি রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। সেখানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎই তাঁর নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বারাণসীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। নাক মুখ থেকে রক্ত বেরোনোর কারণেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সম্প্রতি আরজি কাণ্ডের আবহে পঙ্কজ দত্ত বক্তব্য রাখেন একটি অনুষ্ঠানে। তাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। তাঁকে নোটিস পাঠায় কলকাতা পুলিশ। থানাতেও হাজিরা দেন তিনি। রেকর্ড করা হয় জবানবন্দিও। 

এদিকে পঙ্কজ দত্তর অসুস্থতায় মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "পঙ্কজ দত্তর হঠাৎ অসুস্থতার জন্য দায়ী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বিভিন্ন সময় সরব হয়েছেন পঙ্কজ দত্ত। পুলিশের বিভিন্ন তদন্তের গাফিলতি নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন আইজি। সম্প্রতি আর জি করের ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন পঙ্কজ দত্ত। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঙ্কজ দত্তকে হেনস্থা করেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। বড়তলা থানায় ডেকে দিনভর হেনস্থা করা হয় রাজ্য পুলিশের প্রাক্তন আইজি-কে। তাঁর শারীরিক অবস্থার জন্য দায়ী কলকাতা পুলিশ। চূড়ান্ত মানসিক নির্যাতন করা হয় পঙ্কজ দত্তকে।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WB By Election 2024: চালু নির্বাচনী আচরণবিধি, বাংলা আবাস যোজনার সমীক্ষা স্থগিত রাখার নির্দেশ কমিশনের

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget