এক্সপ্লোর

Swarup Biswas Arrested: স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে পেশ, কী বললেন আইনজীবীরা ? ' তাঁর জন্য যেন কোনও বিশেষ ব্যবস্থা না করা হয়.."

Swarup Biswas At Court : একাধিক জামিন অযোগ্য ধারায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের, কী বললেন আইনজীবীরা ? প্রতিক্রিয়া দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে। BNS-এর ৩০৮-এর ৪ ও ৫ ধারা, ১০৯ নম্বর ধারা, ২৫/২৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। এই ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

আরও পড়ুন,  সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ? "মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিত.."

শমীক ভট্টাচার্য বলেন, ‘স্বরূপ বিশ্বাসই..তিনি টলিউড চালাতেন। তাঁরই অঙ্গুলি হেলনে সমস্ত কাজকর্ম হত। এখন তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আছে, কীসের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে, এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের বিষয়, সরকারের বিষয়। আমি দলের কথা বলতে পারি, দলের পক্ষ থেকে…আমরা যেকোনও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে- আগ্রাসনের বিরুদ্ধে এবং মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে, শিল্পীর সত্ত্বাকে আত্মসাৎ করার বিরুদ্ধে আমাদের দল।’  

প্রশ্ন: আপনাদের অভিযোগ কী ?

 আইনজীবী: আমাদের অভিযোগ,  আমরা প্রথমে এসেছিলাম যে দেখতে, স্বরূপ বিশ্বাস যে আজকে গ্রেফতার হয়েছে,  আর ৫ জন অভিযুক্তের মতো সে যেনও লকাপের ভিতরে থাকে। তাঁকে যেনও কোনও স্পেশাল খাতির না করা হয়। এবং তার বসার জন্য যেনও কোনও আলাদা অ্যারেঞ্জমেন্ট না করা হয়। আমরা এসে দেখলাম, না আসামীর যা অবস্থান, যেখানে থাকা উচিত, সেই অবস্থানে সে রয়েছে। তাঁর অবস্থা হচ্ছে মাথা নীচু করে, পচা ডিম খাওয়ার মতন, মুখটা বানিয়ে রয়েছে। কারণ অকথ্য অত্যাচার, মানুষের উপর করেছে এরা। আজকে তাঁর ফল ভোগ করা শুরু হয়েছে।

প্রশ্ন: একাধিক জামিন অযোগ্য ধারায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে..

আইনজীবী: এটা হওয়ারই ছিল। গত ১৫ বছর ধরে এরা বিভিন্ন লোককে অত্যাচার করেছে। কেউ মুখ খুলতে পারেনি। মুখ খুললে মরে যেত, তাঁর পরিবার নিয়ে কিছু প্রবলেম হয়ে যেত। এই জন্য এখন সবাই মুখ খুলছে।

এদিন প্রথমে স্বরূপ বিশ্বাসকে কোর্ট লকাপে নিয়ে যায় নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা নিয়ে আসেন। গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে রাত ১০ নাগাদ অফিশিয়ালি অ্য়ারেস্ট দেখানো হয়। এবং রিজেন্ট পার্ক থানা এলাকার এক বাসিন্দা এক মহিলা মেকাপ আর্টিস্ট, তাঁ অভিযোগের প্রেক্ষিতে, প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের রেজিস্টার করে পুলিশ। এবং সেই তদন্তেই গতকাল রাতে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে। 

পুলিশ সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসের জন্য ফুল টার্ম পুলিশ কাস্টডি অর্থাৎ ১৪ দিনের পুলিশ হেফাজতের জন্য, পুলিশ আধিকারিকরা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে পারেন। নির্ধারিত যে সময় থাকে, আলিপুর আদালতে অভিযুক্তদের পেশ করার, সেই সময়ের থেকে বেশ কিছুটা আগেই, স্বরূপ বিশ্বাসকে আজ আদালতে নিয়ে আসা হয়। মূলত গতকাল রাতেই নিউ আলিপুর থানার বাইরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কারণেই পুলিশ আধিকারিকরা আগে স্বরূপ বিশ্বাসকে পেশ করেন।



আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget