এক্সপ্লোর

KD Singh: টাকা দ্বিগুণ করার নামে প্রতারণা? প্রাক্তন সাংসদ কেডি সিংহের বিরুদ্ধে নয়া মামলা CBI-এর

CBI Case: উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করল CBI.

নয়াদিল্লি: রাজ্যভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিংহের বিরুদ্ধে নতুন মামলা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-এর। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কে ডি সিংহ-সহ সাত জনের বিরুদ্ধে নতুন মামলা। উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করল CBI. গোয়েন্দাদের নজরে কে ডি সিংহের সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড। তদন্তকারী সংস্থার নজরে আর একটি সংস্থা অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেডও। (KD Singh)

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কেডি সিংহের দুই সংস্থা, অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড এবং অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের থেকে টাকা নিয়েছে ওই দুই সংস্থা। অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে আসলে সাধারণ মানুষের বিনিয়োগের টাকা আত্মসাৎ করে দিয়েছে ওই দুই সংস্থা। (CBI Case)

কয়েক কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ। যাবতীয় তথ্যপ্রমাণ এবং সাক্ষ্যদের বয়ানের ভিত্তিতে কেডি সিংহ-সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে CBI. ওই দুই সংস্থারই মালিক কেডি সিংহ। ওই দুই সংস্থার মাধ্যমেই প্রতারণা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। ওই দুই সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। 

আরও পড়ুন: https://bengali.abplive.com/news/india/rss-says-mohan-bhagwat-arrogance-remarks-not-aimed-at-narendra-modi-and-bjp-leaders-1075018

২০১৪  থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন কেডি সিংহ। তাঁর বিরুদ্ধে এই মামলা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, "কেডি সিংহ যে প্রতারক, তা ইতিমধ্যেই প্রমাণিত। এখানে তাঁর আত্মীয় যাঁরা রয়েছেন, তাঁরাও প্রতারণার প্রশিক্ষণ নিয়েছেন। উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে প্রতারণা। শেষ পর্যন্ত এই প্রতারণার সঙ্গে বাংলার কারও নাম না চলে আসে! কঠোর পদক্ষেপ করা উচিত CBI-এর।"

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "কেডি সিংহ প্রতারক, এটা কোনও নতুন খবর নয়। তৃণমূলকে টাকা দিয়ে রাজ্যসভার প্রতিনিধি হন তিনি। অ্যালকেমিস্টের দুর্নীতি নিয়ে কুণাল ঘোষ পর্যন্ত মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে। কেডি সিংহ প্রতারক, তাঁর টাকা খেটেছে এবং তৃণমূল তা থেকে লাভবান হয়েছে। পশ্চিমবঙ্গবাসী এটা জানেন। সেই কেডি সিংহের বিরুদ্ধে মামলা করতে এত সময় লাগল কেন বিজেপি-র? নির্দেশ দিতে এত সময় লাগল কেন কেন্দ্রের? বিজেপি কি ভেবেছিল, NDA ২৭১-এর কম আসন পেলে তৃণমূলের সাহায্য লাগবে, তাই এখন ঘাঁটাবে না তৃণমূলকে? আসলে তদন্ত উদ্দেশ্যপ্রণোদিত হলে, সেই তদন্ত কখনও সঠিক পথে এগোয় না।"

যদিও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, এই মামলা উত্তরপ্রদেশে হয়েছে। সেখানকার পুলিশ ও প্রশাসন এ নিয়ে উত্তর দেবে। কেডি সিংহের ব্যবসা রয়েছে গোটা ভারতে। যা উত্তর দেওয়ার, তা CBI দেবে। এ নিয়ে পশ্চিমবঙ্গ বা তৃণমূলের কোনও মন্তব্য নেই বলে জানান জয়প্রকাশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget