এক্সপ্লোর

RSS News: 'অহঙ্কারই পতনের কারণ', RSS নেতৃত্বের নিশানায় কে? বিতর্কে পড়ে সাফাই দিল সঙ্ঘ

RSS-BJP Rift: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সম্প্রতি একটি সভায় ভাষণ দেন ভাগবত। সেখানে অহঙ্কারের কথা উঠে আসে তাঁর মুখে।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়নি তখনও। ৪০০ আসন পাওয়ার লক্ষ্যে তখনও নিশ্চল বিজেপি নেতৃত্ব।  সেই সময়ই অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সঙ্গে দলের নেতাদের দ্বন্দ্বের খবর সামনে আসছিল। সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনা আরও জোর পায়। 'সত্যিকারের সেবক কখনও অহঙ্কারী হয় না' বলে যে মন্তব্য করেছিলেন ভাগবত, সেই নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। সেই আবহে এবার সাফাই দিতে এগিয়ে এল RSS. তারা জানিয়েছে, বিশেষ কারও উদ্দেশে ওই মন্তব্য করেননি ভগবত। 

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সম্প্রতি একটি সভায় ভাষণ দেন ভাগবত। সেখানে তিনি বলেন, "সত্যিকারের সেবক যিনি, যাঁকে আক্ষরিক অর্থে সেবক বলা যায়, তিনি মর্যাদা রক্ষা করে চলেন। মর্যাদা রক্ষা করে চলেন যাঁরা, তাঁরা কাজ করেন, কিন্তু সেই কাজের কৃতিত্ব নিতে নেমে পড়েন না।আমি করে দেখিয়েছি বলে কোনও অহঙ্কার থাকে না তাঁর মধ্যে। তাঁকেই প্রকৃত অর্থে সেবক বলা যায়।"

ভাগবতের এই মন্তব্য বিতর্ক শুরু হতে সময় লাগেনি। নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জেপি নাড্ডাদের নিশানা করেই তিনি এমন মন্তব্য করছেন বলে দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সেই বিতর্কের আগুনে ঘি ঢালেন RSS নেতা ইন্দ্রেশ কুমার। অহঙ্কারের জন্যই এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০ পেরোতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার জয়পুরের সভায় তিনি বলেন, "রামভক্তি দেখিয়েও অহঙ্কারী হয়ে ওঠে যে দল, তাদের ২৪০-এ আটকে যেতে হয়েছে।"

সেই নিয়ে বিতর্কের মধ্যেই RSS-এর তরফে সাফাই দেওয়া হয়েছে। তাদের দাবি, RSS এবং BJP-র মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। সত্যিকারের সেবক কখনও অহঙ্কারী হবেন  না বলে যে মন্তব্য করেছেন ভাগবত, তা আসলে দলের সাধারণ কর্মীদের জন্য। ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনের পরও একই বার্তা দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি নেতৃত্বকে নিশানা করে ওই মন্তব্য করেননি তিনি। শুধু শুধু এ নিয়ে বিতর্ক হচ্ছে। আর ইন্দ্রেশ যা বলেছেন, তা তাঁর ব্য়ক্তিগত মতামত বলে জানিয়েছে RSS.

তবে বিষয়টি মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ লোকসভা নির্বাচনের আগে থেকেই RSS এবং BJP-র মধ্যে সুরতাল মিলছিল না বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার একটি মন্তব্য এই জল্পনায় ইন্ধন জোগায়। নাড্ডার বক্তব্য ছিল, "গোড়ার দিকে আমরা এতটা সফল ছিলাম না, দলে হিসেবেও অনেক ছোট ছিলাম, তাই RSS-কে প্রয়োজন ছিল। এখন আমরা সংখ্যায় বেড়েছি, যথেষ্ট সক্ষম হয়েছি। বিজেপি নিজেই নিজেকে চালায়।"

RSS-এর নেতারাও হাতগুটিয়ে বসে থাকেননি। সঙ্ঘের মুখপত্র 'অর্গানাইজার'-এ অজিত পওয়ারকে জোটে শামিল করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়। যে বা যাঁরা এই ধরনের উপদেশ দিচ্ছেন, তাতে ভুল হচ্ছে বলে মন্তব্য করা হয়। এ বছর ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত RSS-এর কার্যনির্বাহী বৈঠক রয়েছে। সেখানে পারস্পরিক সমীকরণের প্রসঙ্গটিও আলোচনায় উঠে আসতে পারে বলে খবর।

সেরা শিরোনাম

Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget