এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Hospitalised: দেখা-সাক্ষাৎ ছিল না দীর্ঘদিন, হাসপাতালে বুদ্ধদেবকে দেখতে গেলেন বিমান, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে

Buddhadeb Bhattacharjee Health Updates: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার হাসপাতালে ভর্তি করতে হয় বুদ্ধদেবকে। এই মুহূর্তে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা রাজ্যের মানুষ।

কলকাতা: কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে-ময়দানে ছুটে বেরিয়েছেন একসময়। কিন্তু দেখা-সাক্ষাৎ প্রায় ছিলই না মাঝে। শারীরিক অসুস্থতার কারণে কার্যত ঘরবন্দি হয়ে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee Health Updates)। তবে বামফ্রন্টের চেয়ারম্যানের দায়িত্ব এখনও সামলে চলেছেন বিমান বসু (Biman Bose)। আগের মতো দেখা-সাক্ষাৎ না হওয়ায় মাঝে আক্ষেপ করতেও শোনা গিয়েছিল বিমানকে। বুদ্ধদেবকে দেখতে এবার হাসপাতালে ছুটলেন তিনি। (Buddhadeb Bhattacharjee Hospitalised)

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার হাসপাতালে ভর্তি করতে হয় বুদ্ধদেবকে। এই মুহূর্তে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা রাজ্যের মানুষ। হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করছেন অনুগামীরা। একে একে অনেকেই আসছেন দেখতে। সেই আবহেই রবিবার দুপুরে বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে হাজির হলেন বিমান। শুধু হাজির হওয়াই নয়, কী পরিস্থিতি এখন, কেমন আছেন বুদ্ধদেব, চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছেন, তা নিয়ে কথাও বললেন চিকিৎসকদের সঙ্গে। 

এদিন দুপুরে হাসপাতালে পৌঁছন বিমান। সেখানে দেখা যায় ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও। হাসপাতাল থেকে বেরনোর পথে নৌশাদই জানান যে, বুদ্ধবাবু চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। হাসপাতাল থেকে বেরিয়ে এর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিমান। তিনি বলেন, "নতুন কোনও কথা নেই। সূর্যকান্ত মিশ্র বোর্ডের বৈঠকে ছিলেন। চিকিৎসকরা প্যারামিটারগুলি দেখছেন। নতুন কিছু নেই তাতে। তবে অবশ্যই কালকের থেকে উন্নতি হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।"

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Hospitalised: শ্বাসনালি ও ফুসফুসে সংক্রমণ, চলছে হাই ডোজের অ্যান্টিবায়োটিক, এখনও সঙ্কটজনক বুদ্ধদেব

এদিন বুদ্ধদেবের সিটি স্ক্যানের কথা রয়েছে। কিন্তু এখন যা শারীরিক পরিস্থিতি, তাতে সিটি স্ক্যান করা যাবে কিনা, তা নিয়ে সংশয়  রয়েছে। রাইলস টিউবের মধ্যে আজ তরল খাবার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ফুল ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি, তা জানতে দু'দিন অপেক্ষা করতে হবে। রিপোর্ট মূল্যায়ন করে দেখছেন চিকিৎসকেরা। 

এদিন হাসপাতালে যান সূর্যকান্ত মিশ্র, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তীও। বুদ্ধদেবের পরিবারের সদস্যরাও রয়েছেন হাসপাতালে। সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে বলে তাঁদের জানিয়েছেন চিকিৎসকেরা। ন'জন চিকিৎসকের বোর্ডের বৈঠক চলছে। পরবর্তী চিকিৎসাা কী হবে, কোন পথে এগনো হবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে বুদ্ধদেব এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget