এক্সপ্লোর

Fraud Case: অভিষেকের নাম করে 'তোলাবাজি', সূত্র খুঁজতে বিজেপি বিধায়ককে তলব

Abhishek Banerjee: অভিষেকের অফিস ও আইপ্যাকের শীর্ষকর্তার নাম করে টাকা চেয়ে ২ পুরপ্রধানকে ফোন করে বলে অভিযোগ

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম করে তোলাবাজির অভিযোগ। কীভাবে বিজেপি বিধায়কের নামে বুক করা ঘরে অভিযুক্তরা? তারই তদন্তে নেমে এবার বিজেপি বিধায়ককে তলব করল পুলিশ। কাল শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেবেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। 

ঘটনা কী? 

চলতি সপ্তাহে অভিষেকের অফিসের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার কালনা পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা আনন্দ দত্তকে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। অভিযোগ, একইভাবে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের নাম করে তোলা চেয়ে ফোন আসে কাটোয়া পুরসভার চেয়ারম্যানের কাছে। টাকা দেওয়ার কথা বলে সাদা পোশাকে পুলিশকে সঙ্গে নিয়ে কিড স্ট্রিটের MLA হস্টেলে যান কালনা পুরসভার চেয়ারম্যান। সেখান থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মালিক ও শেখ তসলিম নামে ৩ অভিযুক্তকে।

আর এতেই উঠে আসে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নাম। শেক্সপিয়র থানা সূত্রে দাবি করা হয়, সেই ঘরটি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে-র নামে ‘বুক’ করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, "যাকে আমি চিনি না তাকে ঘর দেওয়ার প্রশ্নই আসে না। আমি যদি ঘর দিই, তাহলে আমার প্যাডে রেকমেন্ডেশন লেটার লাগবে, তা ছাড়া তো হতে পারে না। কে, কার নামে কোথা থেকে ঘর বুক করবে, তার দায় তো আমার নয়। তৃণমূলের সবসময় চিন্তাভাবনা হচ্ছে, কী করে বিজেপির যাঁরা বিধায়করা আছে, তাঁদের বদনাম করা যাবে। তাই আমাদের নাম ভাঙিয়ে ওখানে MLA হস্টেলে তারা ঘর বুক করে, নানাভাবে চক্রান্ত করে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।'' আর তদন্তের স্বার্থে এবার তাঁকে তলব করা হল। বিজেপি বিধায়ক জানিয়েছেন, তদন্তে সহযোগিতার জন্য শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেবেন তিনি। 

কীভাবে পাকড়াও অভিযুক্তরা? 

কাটোয়া পুরসভার চেয়ারম্যানের কাছে ফোন আসায় সন্দেহ দানা বাঁধে। কালনা পুরসভার চেয়ারম্যান যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। এরপরেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের অফিস থেকে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ফাঁদ পাতে শেক্সপিয়র সরণি থানা। টাকা দেওয়ার কথা বলেন লনা পুরসভার চেয়ারম্যান সাদা পোশাকে পুলিশকে সঙ্গে নিয়ে কিড স্ট্রিটের MLA হস্টেলে হাজির হন তিনি। সেখান থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় ৩ অভিযুক্তকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: শেখ শাহজাহান কাণ্ডের প্রায় এক বছর, কাল সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget