এক্সপ্লোর

Mamata Banerjee: শেখ শাহজাহান কাণ্ডের প্রায় এক বছর, কাল সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Sandeshkhali News: লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের ঘুম কেড়ে নিয়েছিল সন্দেশখালি।

কলকাতা: কাল সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। লোকসভা ভোট মিটে যাওয়ার প্রায় ৮ মাস পর, সন্দেশখালিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মিশন মাঠে দুপুরে রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান।                        

লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের ঘুম কেড়ে নিয়েছিল সন্দেশখালি। ভোটমুখী বঙ্গে শেখ শাহজাহান পর্ব কার্যত কোণঠাসা করে দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলকে। দিনর পর দিন শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সন্দেশখালির। ক্ষোভের আগুনে ঘি পড়তেই ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েছিলেন সন্দেশখালির মহিলারা। উঠে এসেছিল মারাত্মক সব অভিযোগ। হাওয়া বুঝে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপিও। সন্দেশখালির বধূ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। শেষ অবধি ভোটের ফল বলছে, সন্দেশখালি ইস্য়ু থেকে ডিভিডেন্ড পেয়েছে গেরুয়া শিবির। সন্দেশখালি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে জিতেছে তারাই। লোকসভা ভোটের ফলের নিরিখে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে বিজেপি।

আর সন্দেশখালির ঘটনার প্রায় এক বছর পর, অবশেষে সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সাধারণের হাতে সরাসরি সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, "সন্দেশখালিতে পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। অনেকে জিজ্ঞেস করেছিল ইলেকশনের আগে দিদি আপনি গেলেন না, আমি বলেছিলাম যাব পরে যাব। ওইজন্যই আগামী ৩০ তারিখ বেলা ১ টায় যাচ্ছি।''

সোমবার দুপুরে সন্দেশখালি মিশনের মাঠে পা রাখবেন মুখ্যমন্ত্রী। ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত। যা একসময় শেখ শাহজাহানের গড় বলেই পরিচিতি ছিল। মুখ্যমন্ত্রীর আসার খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানকার বাসিন্দাদের কাছে। ওই এলাকার এক বাসিন্দা বলেন, "আগের থেকে ভাল আছি। মুখ্যমন্ত্রী আগে এলেই ভাল হত। তখন আসেনি।'' সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের বক্তব্যও খানিকটা তেমনই। সেখানকার এক বাসিন্দা বলছেন, "এখন ভাল আছি। গন্ডগোল কিছু নেই। আগে এলে ভাল হত।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: India Bangladesh Border: সীমান্তে অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত! শঙ্কা বাড়াচ্ছে কাঁটাতার বিহীন এলাকা

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget