এক্সপ্লোর

Bankura News: ভয়াবহ আগুনে ভস্মীভূত একশো দিনের কাজের প্রকল্পে তৈরি ফলের বাগান

Fruit Garden Gets Burnt: ভয়াবহ আগুনে ভস্মীভূত একশো দিনের কাজের প্রকল্পে তৈরি ফলের বাগান। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার ফপসা মেট্যালা এলাকায়

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভয়াবহ আগুনে (Dangerous Fire) ভস্মীভূত একশো দিনের কাজের প্রকল্পে (MGNREGA) তৈরি ফলের বাগান (Fruit Garden)। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ছাতনা থানার ফপসা মেট্যালা এলাকায়। হঠাৎ এমন অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে।

যা জানা গেল...
স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে সরকারি একশো দিনের কাজের প্রকল্পে ছাতনা থানার ফপসা মেট্যালা সড়কের পাশে পতিত জমিতে ফলের বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতই ওই উদ্যোগ নিয়েছিল। বাগানটিতে আম, ড্রাগন ফ্রুট, পেয়ারা ছাড়া-ও পরীক্ষামূলক ভাবে বেশ কিছু আপেলের চারা লাগানো হয়েছিল। উৎপাদন এখনও শুরু না হলেও গাছগুলি বেশ বড় হয়ে উঠেছে। এর মাঝে গত কাল দুপুরে আচমকা বাগানের নিচের অংশে থাকা শুকনো ঘাসে আগুন ধরে যায়। একশো দিনের কাজের প্রকল্পের সুপারভাইজার সেই আগুন নিভিয়েও ফেলেন। কিন্তু ফের গত কাল রাতে ওই বাগানে আগুন লেগে যায় বলে খবর। লেলিহান শিখা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলেও। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অধিকাংশ ফলের গাছ আগুনে ঝলসে যায়। বাগানের দায়িত্বে থাকা একশো দিনের কাজের প্রকল্পের সুপারভাইজারের অবশ্য দাবি, বাগানে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ওই আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কেন এরকম হবে? উত্তর স্পষ্ট নয়। আতঙ্কে স্থানীয়দের একাংশ।

নানা প্রান্তে আগুন...
এ রাজ্যে অগ্নিকাণ্ড একেবারে বিরল ঘটনা নয়। গত ডিসেম্বরেই যেমন ট্যাংরায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। চারপাশে ঘন জনবসতি থাকায় আতঙ্ক ছড়ায়। কীভাবে আগুন লাগল, তা বহুক্ষণ স্পষ্ট হয়নি। তার আগে গড়িয়ার জনবহুল এলাকায় ভয়ঙ্কর আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় আস্ত একটি বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভোরবেলা এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় সূত্রে দাবি, ভোর সাড়ে পাঁচটা নাগাদ  গড়িয়ায় স্টেশনের কাছে  তেঁতুলবেড়িয়া এলাকায় আগুন লাগে। বাড়িতে কেউ থাকেন না বলেই খবর। বিধ্বংসী এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে নাকানিচোবানি খেতে হয় দমকলকর্মীদের। নভেম্বর মাসে টেরিটি বাজারে তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রোমোটিং যোগের কারণে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। ১২০ বছরের পুরনো বাড়িটির এমনিতেই ভগ্নদশা, অগ্নিকাণ্ডের পর আরও বিপজ্জনক হয়ে পড়ে বাড়িটি। এই অবস্থায় বাড়ির সদর দরজা বন্ধ করে দেয় পুলিশ, যাতে কেউ বিপজ্জনক বাড়িটিতে ঢুকতে না পারেন। শতাধিক বছরের পুরনো এই বাড়িটির তিনতলায় আগুন লাগে। ঝুঁকি নিয়ে জীর্ণ বাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই চালান দমকলকর্মীরা। রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:'আশা করব বাংলাকে প্রাপ্য টাকা দ্রুত পরিশোধ করবে কেন্দ্র' : রাজ্যপাল

 

সেরা শিরোনাম

Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
Fake 20 Rupee Coin: নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
Buxa Tiger Reserve: অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
BJP News | Debra | তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত খোদ বিজেপি বিধায়ক!
Rahul Gandhi News | সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget