এক্সপ্লোর

Fuel Price Hike: মানুষের বেঁচে থাকাকে কঠিন করে দিচ্ছে বিজেপি, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তোপ কুণালের

TMC attacks BJP: ‘তৃণমূলের প্রতিবাদে উত্যক্ত হয়ে রাজ্যে করা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র। কেন গ্রেফতার করা হচ্ছে না শুভেন্দু অধিকারীকে? সংসদের ভিতরে-বাইরে এর প্রতিবাদ হবে’, বললেন কুণাল ঘোষ।

রুমা পাল, কলকাতা: ‘ভোটের (Elections) আগে কেন বাড়ল না পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price Hike) দাম? এই দাম বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। তৃণমূলের (TMC) প্রতিবাদে উত্যক্ত হয়ে রাজ্যে করা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র। মানুষের বেঁচে থাকাকে কঠিন করে দিচ্ছে বিজেপি (BJP)। সংসদের ভিতরে-বাইরে এর প্রতিবাদ হবে। মানুষকে অনুরোধ, বিজেপি-কে ভোট দেবেন না’, সাংবাদিক বৈঠকে বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি-কে তোপ কুণালের

ভারতে সর্বকালীন রেকর্ড গড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম একশোর চৌকাঠে। কলকাতায় ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম।  পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি-কে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। আজ ফের এই ইস্যুতে বিজেপি-কে আক্রমণ করলেন কুণাল।

সিবিআই-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ

পাশাপাশি সিবিআই-কে (CBI) রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, ‘সিবিআইকে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা হচ্ছে। প্রধান বিচারপতি যথার্থই মূল্যায়ন করেছেন। কেন গ্রেফতার করা হচ্ছে না শুভেন্দু অধিকারীকে? (Suvendu Adhikari)’

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) এন ভি রামানা (NV Ramana) সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।  ১৯তম ডিপি কোহলি মেমোরিয়াল লেকচারে তিনি বলেন, ‘শুরুতে সিবিআই-এর উপর মানুষের গভীর আস্থা ছিল। কিন্তু গত কয়েক বছরে সিবিআই-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক নেতৃত্বের বদল হবে, আপনাদের সংস্থা কিন্তু স্থায়ী। বহু ক্ষেত্রেই সিবিআই তদন্তের আবেদন আসে। কিন্তু তারপর সিবিআই-এর অবস্থান সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।’

প্রধান বিচারপতির এই বক্তব্যকেই সমর্থন করে বিজেপি-র বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ এনেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget