এক্সপ্লোর

Gangasagar: মুড়িগঙ্গার চরে আটকে গেল বার্জ, চরম দুর্ভোগে গঙ্গাসাগর ফিরতি পুণ্যার্থীরা

Gangasagar Mela: কচুবেড়িয়ায় মুড়ি গঙ্গায় আটকে গেল বার্জ! চরম হয়রানির শিকার হলেন পুণ্যার্থীরা। যা নিয়ে সাময়িক ক্ষোভের মুখে পড়তে হল পরিস্থিতি সামাল দিতে আসা দমকলমন্ত্রীকে।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর থেকে ফেরার পথে কচুবেড়িয়ায় মুড়ি গঙ্গায় আটকে গেল বার্জ! চরম হয়রানির শিকার হলেন পুণ্যার্থীরা। যা নিয়ে সাময়িক ক্ষোভের মুখে পড়তে হল পরিস্থিতি সামাল দিতে আসা দমকলমন্ত্রীকে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক হল পরিষেবা। 

মুড়িগঙ্গার চরে আটকে গেল বার্জ। ফলে চরম দুর্ভোগ পোহাতে হল গঙ্গাসাগর থেকে ফেরা পুণ্যার্থীদের। পরিস্থিতি মোকাবিলায় আসা দমকলমন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দিলেন পুণ্যার্থীদের একাংশ। সোমবার বেলা ১২টা নাগাদ, কচুবেড়িয়া থেকে লট এইটে যাওয়ার জন্য ছাড়া হয় এই বার্জটি। কিন্তু শুরুতেই পুণ্যার্থী বোঝাই বার্জটিতে ত্রুটি দেখা যায়। নদীর চরে আটকে যায় বার্জের অংশ।                                                          

পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। সেইসময় তাঁকে দেখে বার্জের ওপর থেকে ক্ষোভ দেখাতে থাকেন পুণ্যার্থীদের একাংশ। এইভাবে প্রায় তিন ঘণ্টা কেটে যাওয়ার পর, বার্জ থেকে বেশ কিছু পুণ্যার্থীদের নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর কিছুক্ষণ পর সচল হয়ে ওঠে বার্জটি।                                             

আরও পড়ুন, যাত্রা শুরুর তৃতীয় দিনেই হোঁচট, গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস ক্রুজ

অন্যদিকে, রবিবার রাত নটা নাগাদ, আচমকা মুড়ি গঙ্গায় আটকে যায় দুটি ভেসেল! তাতে প্রায় ৮০০ পুণ্যার্থী ছিলেন। এদিন দুপুরের দিকে স্থানীয় প্রশাসন ও উপকূলরক্ষী বাহিনীর সহযোগিতায় দুটি ভেসেলকে ফিরিয়ে আনা হয় লট এইটে।                                            

অন্যদিকে, যাত্রা শুরুর ৩দিনেই হোঁচট, গঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস ক্রুজ! নদীর নাব্যতা কম থাকায় বিহারের ছাপরায় আটকে গেল গঙ্গা বিলাস ক্রুজ! ১৩ জানুয়ারি বারাণসী থেকে গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৫১দিনের যাত্রার ৩দিনের মাথায় বিভ্রাট, নাব্যতা কম থাকায় আটকাল বিলাসবহুল ক্রুজ। ক্রুজ আটকে যাওয়ায় ছোট নৌকো দিয়ে পাড়ে আনা হল যাত্রীদের । ৫১দিনের ক্রুজ যাত্রায় ভারত ছাড়াও বাংলাদেশের নদীতেও ঢুকবে এই ত্রুজ। ভারতীয় মুদ্রায় বিলাসবহুল এই ত্রুজের প্রতিদিনের ভাড়া ২৫ হাজার টাকা। উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, বাংলাদেশ, অসম-হয়ে ২৭টি নদী পার করার কথা এই ত্রুজের । যদিও, নাব্যতার সমস্যার জন্য নয়, পর্যটকদের ঘুরে দেখানোর জন্যই ক্রুজ থামানো হয়েছিল বলে দাবি ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার। 

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget