এক্সপ্লোর

Garden Reach Building Collapse: কংক্রিটের চাঙড়ের নীচ থেকেই ফোন করেছিলেন আত্মীয়দের, হল না শেষ রক্ষা, দেহ উদ্ধার প্রমোটার সহযোগীর

রবিবার মধ্যরাতে পাঁচতলা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছিল গার্ডেনরিচের পাহাড়পুরে। ঘটনার পাঁচদিনের মাথায় উদ্ধার হল আব্দুল রউফ নিজামির মৃতদেহ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আশঙ্কাই সত্যি হল। গার্ডেনরিচের পাহাড়পুরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও এক ব্যক্তির মৃতদেহ। বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রে খবর, ভোরে যাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে, তিনি এলাকারই বাসিন্দা।

মৃত বহুতল বিপর্যয়ে ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমের সহযোগী

সূত্রের খবর, মৃতের নাম আব্দুল রউফ নিজামি। তিনি শেরু নামে পরিচিতি ছিলেন। স্থানীয় সূত্রে খবর, তিনি বহুতল বিপর্যয়ে ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমের সহযোগী ছিলেন। স্থানীয় সূত্রে দাবি, গার্ডেনরিচে যে নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়েছে, তাতে একসঙ্গেই কাজ করছিলেন মহম্মদ ওয়াসিম ও আব্দুল রউফ নিজামি। 

 মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে 

দুর্ঘটনার পর থেকেই স্থানীয়দের একাংশ দাবি করে আসছিলেন, ভেঙে পড়ার সময় বহুতলেই ছিলেন আব্দুল রউফ নিজামি। কংক্রিটের চাঙড়ের নীচে চাপা পড়ে যাওয়ার পর ফোনে তাঁর সঙ্গে কথাও হয়েছিল। শেষপর্যন্ত ধ্বংসস্তূপ থেকে নিথর দেহ উদ্ধার হল তাঁর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আব্দুল
রউফ নিজামির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন মেয়র ফিরহাদ হকিম।  কলকাতা পুরসভার উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর অনুমান, গার্ডেনরিচে ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই। 

বৃহস্পতিবারই গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে এবার ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। খতিয়ে দেখা হবে, কী গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বৃহস্পতিবার  ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।  কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা তারপরও উদ্ধারকাজ চালিয়ে যায়। আর তারপরই শুক্রবার ভোরে এই দেহ উদ্ধার।   

গ্রেফতার হয়েছেন অভিযুক্ত প্রোমোটার। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপও একদিন সরে যাবে। কিন্তু, ফিরে আসবেন না বেঘরে মৃত্যুর কোলে ঢোলে পড়া মানুষগুলি। তার দায় কি কেউ নেবে? নাকি দায়ঝাড়াই চলবে?                     

আরও পড়ুন : 

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget