এক্সপ্লোর

Garden Reach Building Collapse: ক্রেতাদের সতর্কবার্তা, গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে মুখ খুললেন দিলীপ, বললেন..

Dilip On Garden Reach: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের পর এবার অবৈধ নির্মাণ নিয়ে কাদের দায়ি করলেন দিলীপ ?

কলকাতা: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের পর ইতিমধ্য়েই অবৈধ নির্মাণ ঘিরে বামেদের দিকে আঙুল তুলেছেন ফিরহাদ হাকিম। 'বেআইনি ভাবেই নির্মাণ করা হচ্ছিল বহুতলটি', স্বীকার করে নেন খোদ মেয়র। তবে দোষ চাপান বাম আমলের উপর।  যদিও এই মন্তব্যের আগেই অবৈধ নির্মাণের ইস্যুতে শাসকদলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু-সুকান্তরা। এবার মুখ খুললেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে মুখ খুললেন দিলীপ

দিলীপ ঘোষ বলেন, 'পশ্চিমবঙ্গে বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট খুব হচ্ছে। কাউন্সিলর, এমএলএ ,এমপিরা খুব টাকা খাচ্ছে। লোকাল নেতারা টাকা খাচ্ছে। এখানে ব্রিজ ভেঙে পড়ে, নির্মীয়মান ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে। এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল নেতাদেরকে, কাউন্সিলরদেরকে কোনও মতে ইট বালি দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না মাঝখানে ভেঙে পড়বে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এ ব্যাপক দুর্নীতি তাঁর কারণ। সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে। এগুলো তদন্ত হওয়া দরকার আছে। নতুন নতুন ফ্ল্যাট বিল্ডিং যেগুলো তৈরি হচ্ছে। বেশিরভাগ অবস্থা এরকম আছে। আমার মনে হয় ক্রেতা যারা, তাঁদের সাবধান হওয়া উচিত। পরীক্ষা করে নেওয়া উচিত।' 

আরও পড়ুন, 'গার্ডেনরিচে মৃতের পরিবার পিছু ৫ লাখ টাকা, আহতদের..', ঘোষণা ফিরহাদের

ঠিক কী হয়েছিল ?

ঘড়িতে তখন রাত ১১টা ৪৯। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে আজহার মোল্লা বাগান এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ৬ তলা বহুতল। স্থানীয়দের দাবি, প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প। বড় বড় কংক্রিটের চাঙড় ভেঙে আশপাশের টালির চালের বাড়ির ওপর পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। প্রায় ৭ মিনিট ধরে চলে ধুলোর ঝড়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত পৌঁছলেও, এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারে, সংকীর্ণ রাস্তায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। রাত ৩টে নাগাদ NDRF আসার পর, দ্রুত গতিতে শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতভর ঘটনাস্থলেই ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দুর্ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, মেয়র ও পুর-নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ মালা রায়। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
Sandip Ghosh: 'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
ED Raid: কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED
কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED

ভিডিও

Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget