এক্সপ্লোর

Garden Reach Building Collapse: 'দায় নিতে হবে শহরের প্রধানকে,' গার্ডেনরিচের ঘটনায় শোভনের নিশানায় ফিরহাদ

Garden Reach Update: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভাঙার পর থেকে, ফিরহাদ হাকিম বারবার পুরসভার বিল্ডিং বিভাগের ঘাড়ে দায় চাপিয়েছেন।

কলকাতা: গার্ডেনরিচে বহুতল ভাঙা (Garden Reach Building Collapse) নিয়ে এবার কলকাতার বর্তমান মেয়রকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। ফিরহাদ হাকিম যেখানে শুরু থেকেই সরকারি অফিসারদের ঘাড়ে দায় ঠেলছেন, সেখানে শোভন সাফ জানিয়েছেন, দায় নিতে হবে শহরের প্রধানকেই।

বর্তমান মেয়রকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন মেয়র: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভাঙার পর থেকে, ফিরহাদ হাকিম বারবার পুরসভার বিল্ডিং বিভাগের ঘাড়ে দায় চাপিয়েছেন। বুধবারও বিল্ডিং বিভাগের বৈঠকে, সংশ্লিষ্ট ১৫ নম্বর বরোর এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক দেন মেয়র। সূত্রের খবর, তিনি বলেন, 'হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর। আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল। পাশের আইনি বাড়িকে নোটিস, দেখতে পেলেন না বেআইনি নির্মাণ?'

মেয়রের এই দায় ঝাড়ার চেষ্টার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। ফিরহাদ হাকিমকে সরাসরি কাঠগড়ায় তুললেন শোভন চট্টোপাধ্য়ায়। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় বলেন, “দুটো আধিকারিককে নিন্দে করলে ভিত নড়ে যাবে! আমি হলে দায় নিতাম। তাঁদের উপর দায় চাপাব, অথচ তাঁরা তো আমাদেরই নিয়োগ করা! এই দায় এড়াবো কি করে? মুখ্যমন্ত্রী অফিসারদের পাশে দাঁড়িয়ে ছিলেন। এখানে যিনি চালাচ্ছেন তার মানসিকতার উপর নির্ভর করছে।’’

শোভন চট্টোপাধ্য়ায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর, কলকাতার মেয়র হয়েছিলেন ফিরহাদ হাকিম। এবার গার্ডেনরিচকাণ্ডের পর পূর্বসূরি সেই শোভনেরই নিশানায় ববি। ফিরহাদ হাকিম একদিকে কলকাতার মেয়র। পাশাপাশি গার্ডেনরিচে যে জায়গায় নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে পড়েছে, সেটাও তাঁরই বিধানসভা কেন্দ্রের মধ্য়ে পড়ে। সেকথা মনে করিয়েও খোঁচা দিতে ছাড়েননি শোভন চট্টোপাধ্য়ায়। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এদিন বলেন, “এটা ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র। মেয়র ফিরহাদ। উনি পুরমন্ত্রী, সুতরাং দায় নিয়ে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তাঁর পদক্ষেপ করা উচিত। যে গলির মধ্যে ঘটনাটা ঘটেছে, তার আশেপাশে ব্যাঙের ছাতার মতো বেআইনি বাড়ি আছে ১৩৪, ১৩৫, ১৩৬, ১৩৭,১৩৮,১৩৯, ১৪০ ওয়ার্ডে। এসব বাড়ি ভাঙা দরকার। কোনও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর ক্ষমতা নেই, এমনকি কমিশনারেরও ক্ষমতা নেই, ওখানে গিয়ে পদক্ষেপ করার। এর জন্য প্রপার প্রটেকশন দরকার । আমি হলে তাই করতাম।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Arvind Kejriwal Arrested: গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে? কী জানাল দল?

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget