এক্সপ্লোর

Arvind Kejriwal Arrested: গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে? কী জানাল দল?

Arvind Kejriwal News: আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে এবার গ্রেফতার কেজরিওয়াল। কাল কোর্টে পেশ।

নয়াদিল্লি: ৯ বার সমন এড়িয়ে হল না শেষরক্ষা। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার (Arvind Kejriwal Arrested)। হাইকোর্ট রক্ষাকবচ-আর্জি খারিজ করতেই বাড়িতে ইডি তল্লাশি চালায়। ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। আর এই গ্রেফতারির পরই প্রশ্ন উঠছে তাহলে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? 

মুখ্যমন্ত্রী পদে কে?

এবার ED-র জালে অরবিন্দ কেজরিওয়াল। বিরোধী দলের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। আপ নেত্রী অতিশী সিংহ বলেন, "অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। প্রয়োজনে জেল থেকে সরকার চালাবেন। এমন কোনও আইন নেই যেটা তাঁকে জেল থেকে সরকার চালানোর ক্ষেত্রে আটকাতে পারবে। আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি।'' 

আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ৯ বার সমন জারি করেছিল ED। কিন্তু হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে আবগারি মামলায় ইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনও ‘কঠোর পদক্ষেপ’ না করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দেয়নি। এরপরই বৃহস্পতিবার সন্ধেয় অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় ইডির একটি টিম। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ED।

অভিযোগ, দিল্লির কেজরিওয়াল সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতির মাধ্য়মে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। যার পরিবর্তে ব্য়বসায়ীদের থেকে টাকা নেয় আম আদমি পার্টি। যদিও, শুরু থেকেই এই অভিযোগ খারিজ করে আসছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দলের নেতারা। আবগারি মামলায় কয়েকদিন আগেই ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে গ্রেফতার করে ইডি। তিনি বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। আবগারি মামলায় এর আগে আম আদমি পার্টির শীর্ষ নেতা ও দিল্লির প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করে ইডি। এরপর কেজরিওয়ালের দলের রাজ্য়সভার সাংসদ সঞ্জয় সিংকেও গ্রেফতার করে তারা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Tapas Roy: 'একমাত্র শিল্প বেআইনি নির্মাণ' মেয়রের পদত্যাগ দাবি করে মন্তব্য তাপস রায়ের

সেরা শিরোনাম

INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget