এক্সপ্লোর

Money Recover: ব্যবসায়ীর বাড়িতে প্রায় ১৮ কোটির হদিশ, অধরা মূল অভিযুক্ত আমির খান

Garden Reach Update: পার্থ-অর্পিতার পরে ফের কলকাতায় টাকার পাহাড়। গার্ডেনরিচে ইডির অভিযান, ব্যবসায়ীর বাড়ির খাটের নিচে কোটি কোটি টাকার হদিশ।

কলকাতা: গার্ডেনরিচে (Garden Reach) ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যেই প্রায় ১৮ কোটির হদিশ। খাটের নিচে টাকার পাহাড়, কালো টাকার রহস্য কী? প্লাস্টিকে মোড়ে থরে থরে টাকার পাহাড়, কোথা থেকে এল? বাড়ছে রহস্য। এদিকে এখনও অধরা মূল অভিযুক্ত ব্যবসায়ী আমির খান (Amir Khan)। সূত্রের খবর, ৩টি ফোনই সুইচড অফ।  

ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকার হদিশ: সকাল থেকে সন্ধে- গার্ডেনরিচে (Garden Reach) প্লাস্টিকে মোড়ে টাকার পাহাড় গুনতে কেটে গেল সারাদিন। পার্থ-অর্পিতার (Partha Chatterjee) পরে ফের কলকাতায় টাকার পাহাড়। গার্ডেনরিচে ইডির অভিযানে ব্যবসায়ীর বাড়ির খাটের নিচে কোটি কোটি টাকার হদিশ। কোথা থেকে এল বিপুল পরিমাণে কালো টাকা? শুধুই কি গেমিং অ্যাপের নামে প্রতারণা? গার্ডেনরিচের সাদামাটা বাড়ির আড়ালে কীভাবে কোটি কোটি টাকা? বাড়ছে রহস্য। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি তল্লাশি চালিয়ে, ২ হাজার, ৫০০, ২০০, ১০০ টাকার নোটে বান্ডিল বান্ডিল টাকার হদিশ মিলেছে।

তৃণমূল যোগের অভিযোগ: মোবাইল গেমিং অ্যাপ (Mobile Gaming App) প্রতারণাকাণ্ডে কলকাতার ৬টি জায়গায় ইডি তল্লাশি অভিযান চালায়। গার্ডেনরিচে টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীর তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, “ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার, ওনার কপালে ভাঁজ কেন? ওই ব্যবসায়ী নাকি পরিবহণমন্ত্রীর ঘনিষ্ঠ। পশ্চিমবঙ্গকে পচিয়ে দিল। যত বড় নেতা, তত বড় চোর!’’ গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে তৃণমূলকে নিশানা সুজনের। একইভাবে আক্রমণের সুর রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের (Sameek Bhattacharya) গলায়। এদিন তিনি বলেন, “গার্ডেনরিচে যাঁর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার, সে তৃণমূল সদস্য। যেহেতু তৃণমূলের হয়ে ব্যবসা করছে, তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না?’’

পাল্টা কটাক্ষ ফিরহাদের: পাগলের মতো কথা বলছেন বলে এদিন শমীক ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তীকে পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি এদিন তিনি বলেন, "ইডি রেড, ইডি রেড করে ব্যবসায়ীদের বার্তা দেওয়া হচ্ছে বাংলায় থাকলে ব্যবসায়ীরা আক্রান্ত হবে। আসলে বাংলার অর্থনীতিকে ধ্বংস করতে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে মনে করি।'' 

আরও পড়ুন: Suvendu Adhikari : ‘এগিয়ে বাংলায় বীরেদের বিছানার নিচ থেকে থরে থরে টাকার হদিশ’ কটাক্ষ শুভেন্দুর

সেরা শিরোনাম

Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget