এক্সপ্লোর

App Fraud Case: গার্ডেনরিচ অ্যাপ প্রতারণা কাণ্ডে দুবাই-যোগ, আদালতে জানালেন সরকারি কৌঁসুলি

Gardenreach Case Update: সল্টলেকে অফিস খুলে আন্তর্জাতিক প্রতারণা চক্র চালাতেন আমির খান।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গার্ডেনরিচের (Gardenreach) অ্যাপ-প্রতারণা (App Fraud) কাণ্ডে এবার বিদেশ-যোগ। আদালতে ওই মামলায় দুবাই-যোগের কথা জানালেন সরকারি আইনজীবী।  সল্টলেকে অফিস খুলে আন্তর্জাতিক প্রতারণা চক্র চালাতেন আমির খান। বিদেশে বসেই ভারতীয়দের প্রতারণা করা হতো বলে অভিযোগ। গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপরেই তদন্তের সূত্র ধরে সামনে এসেছিল অ্যাপ প্রতারণা কাণ্ড।

তদন্ত এগোতেই আরও রহস্যের খোঁজ:
গার্ডেনরিচের বাড়িতে টাকা উদ্ধার ও অ্যাপ প্রতারণা কাণ্ডে উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে। তারপর যত তদন্ত এগিয়েছে, ততই খুলেছে রহস্যের নতুন পরত। আদালতে প্রথমবার সরকারি আইনজীবী জানালেন অ্যাপ প্রতারণা নিয়ন্ত্রণ করা হতো দুবাই থেকে। গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার আমির খানের সঙ্গে বিদেশের যোগাযোগের কথা আগেই উঠে এসেছিল। তবে এই প্রথমবার আদালতে তাঁর দুবাই-যোগের কথা জানালেন সরকারি আইনজীবী।

কবে কী হয়েছে?
চলতি বছরের ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচে আমির খানের (Amir khan) বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তারপরে ২৩ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রের মূল পাণ্ডা আমিরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শুক্রবার ফের তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল।

আদালতে দাবি:
সেখানে সরকারি আইনজীবী (Lawyer) দাবি করেন, আন্তর্জাতিক প্রতারণাচক্র চালাতেন আমির। দুবাই থেকে এই চক্র চালানো হতো। রোবোটিক সিস্টেমের মাধ্যমে সেখান থেকেই চালানো হতো সল্টলেকের অফিস। বিদেশে বসেই ভারতীয়দের প্রতারণা করা হতো। এখানেই শেষ নয়। সরকারি আইনজীবী আরও জানান, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সমস্ত টাকা পাচার করা হতো।

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট (Park Street) থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে, তদন্তে নেমেছিল ইডি (ED)। আমিরের গার্ডেনরিচের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা। সম্প্রতি আমিরের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায়, ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন  e-nuggets app-এ প্রতারিত এক ব্যক্তি। এখনও পর্যন্ত ওই মামলায় মোট সাতজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। আগের মামলায় আমিরকে ২১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর নতুন মামলায় একই দিন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

আরও পড়ুন: ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত অয়নের, কে করেছে জানাল পুলিশ

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget