এক্সপ্লোর

Garia Auto: অটোর রুটেও বহিরাগত-তরজা, বন্ধ গড়িয়া-বারুইপুর রুটের প্রায় বারোশো অটো

Garia Baruipur Auto Route: আজ থেকে অনির্দিষ্টকালের জন্য গড়িয়া-বারুইপুর রুটে অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকরা।

হিন্দোল দে, কলকাতা: এবার অটোর রুটেও বহিরাগত-তরজা। প্রতিবাদে সপ্তাহ শুরুর দিনে বন্ধ গড়িয়া-বারুইপুর রুটের প্রায় বারোশো অটো। রাজপুর মোড়ে এই পথ অবরোধ চলে। চালকদের অভিযোগ, রুট ভেঙে ঢুকে পড়ছে প্রচুর বেআইনি অটো। ফলে বৈধ ছাড়পত্র থাকা সত্ত্বেও অটোচালকদের লোকসান হচ্ছে। 

পাশাপাশি অটোচালকদের দাবি, পুলিশ ও প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি। প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য গড়িয়া-বারুইপুর রুটে অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকরা। এদিকে সপ্তাহের শুরুতেই অটো বন্ধের জেরে ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।                      

আরও পড়ুন, দেশের জন্য কাজ করতে ঘুম কমাচ্ছেন মোদি? বিজেপি নেতার নয়া দাবি


এর আগেও এ বছরের শুরুতে গড়িয়া-গোলপার্ক অটো রুটে ধুন্ধুমার বেঁধেছিল।  হকারের বসার জায়গা নিয়ে অশান্তির সুচনা হয়। গড়িয়ায় অটোচালক ও হকারদের সংঘর্ষ ওঠে চরমে!  ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি দোকানে! ভাঙা হয় কয়েকটি অটো। দু’পক্ষই তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য বলে স্থানীয় সূত্রের তরফে জানান হয়েছিল। অটো আর হকার ইউনিয়নের মধ্যে তুমুল সংঘৰ্ষে  ভাঙচুর হয় অন্তত হাফ ডজন দোকানে! পাল্টা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অটো।                            

জায়গা নিয়ে অটোচালক ও হকারদের মধ্যে চাপানউতোর চলছে বেশ কিছুদিন ধরে। প্রথমে অটোচালকরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। পাল্টা হকাররাও ৫টি অটোতে ভাঙচুর চালায়।  সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নেতাজিনগর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়।এরই মধ্যে কয়েকজনকে দেখা যায় হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াতে। কিছুক্ষণ পরে লাঠি ফেলে দিয়ে তারা পুলিশের সামনে দিয়েই চলে যায়। এদিকে, অটোচালক ও হকারদের সংঘর্ষের ঘটনায় লেগেছে রাজনীতির রং! স্থানীয় সূত্রের দাবি, বিবদমান দু’পক্ষই তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সদস্য।

 

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget