এক্সপ্লোর

Dev vs Hiran: "RG কর মামলাতেই কোটি কোটি খরচ, ঘাটাল মাস্টার প্ল্যান হবে কী করে"? দেবকে নিশানা হিরণের

Ghatal Master Plan: রবিবার ফের ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান দেব।

ঘাটাল: বছর বছর বন্যা লেগেই থাকে। এবছরও তার অন্যথা হয়নি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। এই আবহে আবারও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রায় চার দশক দরে হচ্ছে, হবেই চলছে শুধু। ঘাটার মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয়নি এখনও। রাজ্যের তরফে যদিও সেই নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। তৃণমূল সাংসদ দেব এব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছেন। রাজ্য সরকার জানিয়েছে, নিজেদের খরচে দু'বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। রাজ্য সরকারের হয়ে দেব নিজে সেই দায়িত্ব নিচ্ছেন বলে জানিয়েছেন। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি-র হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। (Dev vs Hiran)

রবিবার ফের ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান দেব। সেখানে ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন তিনি। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা দিয়েছিলেন তাঁকে। তাই ফের রাজনীতিতে ফিরেছেন। কিন্তু তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন সম্ভব নয়। সব মিলিয়ে বছর পাঁচেক লাগবেই। আর তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছেন লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা হিরণ। দেবকে ভোট দিয়ে জিতিয়েছেন যাঁরা, তাঁদের প্রতি সমবেদনা ব্যক্ত করার পাশাপাশি, হিরণের অভিযোগ, আর জি কর মামলায় যে টাকা খরচ করছে রাজ্য, তাতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আর টাকা নেই। (Ghatal Master Plan)

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দেবের মন্তব্যে প্রতিক্রিয়া জানান হিরণ। তাঁর বক্তব্য, "ঘাটালের মানুষ ওঁর (দেব) উপর বিশ্বাস রেখেছিলেন। এখন যাঁরা জলের তলায় আছেন, তাঁরাই বিচার করুন। আমার যতটা সাধ্য আমি করব। আসলে ওঁর সরকার তো আর জি কর কাণ্ড কী ভাবে চাপা দেওয়া যায়, তার জন্য কপিল সিবল ও ২১ জন আইনজীবীকে নিয়ে একটা অসহায় মেয়ের বিরুদ্ধে লড়াই করছে। ওখানে কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। এখানে আর কী করে খরচ করবেন? আমার মনে হয়, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দিয়েই হয়ত আর জি কর মামলা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। জনসমক্ষে তো আর বলতে পারবেন না! তাই সাংসদ অসহায়, নিরুপায়। কী বলবেন বুঝতে পারছেন না। নানা রকম কথা বলতে হচ্ছে। ঘাটাল, পাঁশকুড়ার মানুষের জন্য কষ্ট হয়, দুঃখ হয়। ওঁকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। কিন্তু এখন জলের তলায়। ঘাটালবাসীর জন্য হৃদয় থেকে কষ্ট হয়।"

যদিও এদিন দেব জানান, মান সিংহ কমিটি যে সুপারিশ করেছিল, সেই অনুযায়ী ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে, অর্ধেক এলাকা নদী হয়ে যাবে। সেটা সম্ভব নয়। তাই নতুন প্ল্যান অনুযায়ী এগনো হচ্ছে। এর আওতায় চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করে, দু'টি নদীকে মেলানোর পরিকল্পনা রয়েছে। সেই কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জমি অধিগ্রহণ ও পুনরুদ্ধার চলছে। অনেক জায়গায় দোকান গড়ে উঠেছে। রাস্তা দিয়ে বড় মেশিন ঢোকার উপায় নেই। সেই নিয়ে কথা চলছে। রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে, তিনি এর দায়িত্ব নিচ্ছেন বলেও জানান দেব।

আরও পড়ুন: Dev in Ghatal: এখনও জলবন্দি ঘাটাল, ফের এলাকায় দেব, মাস্টার প্ল্যান নিয়ে বললেন...

সেরা শিরোনাম

Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
News Live: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget