এক্সপ্লোর

Ghatal Master Plan: 'আগামী বর্ষার আগে কিছু তো করুন' ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্টের প্রেক্ষিতে মন্তব্য আদালতের

Calcutta High Court: আগামী বর্ষার আগে কিছু তো করুন, এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না, মন্তব্য প্রধান বিচারপতির

সৌভিক মজুমদার, কলকাতা: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্য। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। আর এদিন রাজ্যের পেশ করা রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। 

বর্ষা শেষে বন্যার জল নামলে যার আলোচনা কোথাও যেন হারিয়ে যায়। গত প্রায় ৪ দশক ধরে এভাবেই ঘুরে ফিরে আসে-যায় ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছিল, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা। কিন্তু রাজ্যের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে উল্লেখ করা আছে বন্যা হওয়ার পরবর্তী পর্যায় সরকার কী করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে শাড়ি থেকে খাবার সেই সময় কত কী দেওয়া হয়েছে। তবে কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যান কীভাবে হবে তা লেখা নেই। যা দেখে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ৬ সপ্তাহের মধ্যে ফের রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। 

রাজ্য সরকারের পেশ করা রিপোর্ট দেখে এদিন প্রধান বিচারপতি বলেন, "আগামী বর্ষার আগে কিছু তো করুন, এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না, মন্তব্য প্রধান বিচারপতির। এই রিপোর্টে লেখা আছে যে বন্যার পর আপনারা কটা শাড়ি, বিছানার চাদর, লুঙ্গি, শিশু খাদ্য বিতরণ করেছেন। বিপর্যয় মোকাবিলা কীভাবে করেছেন সেটা লেখা আছে। কিন্তু মাস্টার প্ল্যান কীভাবে কার্যকর হবে বা কীভাবে এই বন্যা প্রতিরোধ করা হবে তার বিষয়ে কিছুই লেখা নেই। এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে। যন্ত্র কোথায় বসবে ? কতজনকে পুনর্বাসন দিতে হবে ? এলাকা দখল মুক্ত করতে হবে, এই সব তথ্য কোথায়? প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।'' 

এর আগে গত মাসে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কমিটি গঠন করা হয় বিধানসভায়। কিন্তু সেই কমিটিতে ব্রাত্য ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তার পরিবর্তে কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। কমিটিতে আছেন ঘাটালের পার্শ্ববর্তী সমস্ত বিধানসভার শাসক বিধায়করা। কিন্তু বিজেপি কেন বাদ? মন্ত্রী যখন বিধানসভায় কমিটির নামের তালিকা পড়ছিলেন সে সময় বিজেপি বিধায়করা কেউ এনিয়ে প্রশ্ন করেননি। পরে অবশ্য রাজ্যকে নিশানা করেন বিরোধী দলনেতা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Abhishek Banerjee: "পর্যালোচনা প্রক্রিয়া শুরু হয়ে গেছে...'' তৃণমূলে রদবদল কবে? জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget