এক্সপ্লোর

Abhishek Banerjee: "পর্যালোচনা প্রক্রিয়া শুরু হয়ে গেছে...'' তৃণমূলে রদবদল কবে? জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

TMC: তৃণমূলে সাংগঠনিক রদবদলের প্রশ্নে নিজের অবস্থানে অনড় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার ফের একবার সেকথা বুঝিয়ে দিলেন তিনি।

কলকাতা: তৃণমূলে রদবদল ঠিক সময়ে হবে। জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, দলের জন্য যাঁরা কাজ করেছেন তাঁদের কোনও চিন্তা নেই। সূত্রের খবর, এর আগে দলের জেলা সভাপতি ও পুরসভার চেয়ারম্যান পদে একাধিক রদবদলের প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই রদবদল নিয়ে জল্পনাকে গুরুত্ব দিতে চায়নি বিরোধীরা।  

তৃণমূলে সাংগঠনিক রদবদলের প্রশ্নে নিজের অবস্থানে অনড় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার ফের একবার সেকথা বুঝিয়ে দিলেন তিনি। গতবছর ২১ জুলাই প্রথম অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল সাংগঠনিক রদবদলের কথা। তিনি বলেছিলেন, "পুরসভার নির্বাচনে, আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা, বিধানসভায় দল প্রত্য়াশিত আর আশানুরূপ ফল করবে না। আপনার বিরুদ্ধে দল ব্য়বস্থা নেবে। যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী তিনমাসের মধ্য়ে তার ফল আপনারা দেখবেন।''

সূত্রের দাবি, মাস দুয়েক আগে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে দলীয় স্তরে বদলের সুপারিশ পাঠান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। গতবছরের লোকসভা ভোটে দলের জেলা সভাপতিদের ভূমিকা ও পারফরম্যান্স রিপোর্ট আকারে দলনেত্রীর কাছে পাঠান তিনি। যেখানে ১০-এর বেশি জেলা সভাপতি বদলের সুপারিশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, পুরসভা স্তরেও দলীয় সংগঠনে রদবদলের সুপারিশ করেন তিনি। তবে তৃণমূলের জাতীয় কর্মসমিতির শেষ বৈঠকে, বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ এবং অনুগত বলে পরিচিত প্রবীণ তৃণমূল নেতারা। বিধায়কদের সঙ্গে বৈঠকেও তৃণমূলনেত্রী বুঝিয়ে দিয়েছেন, দলের রাশ তাঁর হাতেই। যার জেরে প্রশ্ন উঠছিল, সাংগঠনিক রদবদল কি বিশবাঁও জলে?

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেল সেই সাংগঠনিক রদবদলের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা দলের জন্য কাজ করেছেন তাদের চিন্তা করার দরকার নেই। গাছ তোমার নাম কী, ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আমগাছ। জাম গাছে জাম ঝুললে জাম গাছ। আর কলা গাছে কলা বেরোলে কলাগাছ। আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা সেটা দেখতে পাবেন।''

যদিও, এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী বলেন, "ভাইপো একটু দুঃখ পেয়েছে। মোদ্দা কথা তোলার টাকা ঠিকমতো করে কে দিতে পারবে আর কে দিতে পারবে না তার লিস্ট করা আছে। কিন্তু সেই লিস্ট এখনও পাস হয়ে আসেনি। ৩ মাসের জায়গায় ৫ মাস হয়ে গেল। হুমায়ুন কবীর যতই বলুক না কেন উনি এখনও পুলিশমন্ত্রীও হননি, আর ডেপুটি চিফ মিনিস্টারও হননি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fake Passport: সর্ষের মধ্যেই ভূত? পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে পুলিশের স্ক্য়ানারে পুলিশ

সেরা শিরোনাম

Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Ayushman Bharat: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget