এক্সপ্লোর

Ghatal News: জীবিত ব্যক্তিকে 'মৃত' লিখে সার্টিফিকেট! ঘাটাল পুরসভার 'শুভকামনা' বার্তা নিয়ে কটাক্ষের ঝড়

Ghatal Death Certificate Controversy:

সোমনাথ দাস, ঘাটাল: জীবিত ব্যক্তির নামের পাশে মৃত লেখার পর শেষে তাঁর জীবনের সাফল্য কামনা করে শংসাপত্র দিল ঘাটাল পুরসভা (Ghatal Municipality)। চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে সরব নেটিজেনরা। পৌরসভাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও (BJP)।

শংসাপত্রের বয়ান অনুযায়ী জীবিত ব্যক্তির নামের পাশে বসিয়ে দেওয়া হল Late অর্থাৎ মৃত। পরে ওই ব্যক্তির জীবনের সাফল্য কামনা চেয়ে শংসাপত্র দিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভা। সোশ্যাল মিডিয়ায় সেই শংসাপত্র ভাইরাল হতেই চেয়ারম্যানের যোগ্যতা সরব বিজেপি।                                             

যদিও এ বিষয়ে ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, ভুলবশত এটা হয়ে গিয়েছে,এই ধরনের ভুল আর হবে না। প্রসঙ্গত ঘাটালের কোন্নগরের এক ব্যক্তি পুরসভায় গিয়েছিলেন তাঁর নামে একটি শংসাপত্র নিতে। শংসাপত্র পাওয়ার পর তিনি দেখেন তাঁর নামের পাশে মৃত লেখা রয়েছে। তারপরেই শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। 

চেয়ারম্যানকে কটাক্ষ করে ট্রোল হতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের পাথরা গ্রাম পঞ্চায়েতের দেওয়া এমনই একটি শংসাপত্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া জুড়ে হাসাহাসি করতে দেখা গেছিল নেটিজেনদের। সেই শংসাপত্রে দেখা গেছিল, প্রধানের প্যাডে সিল ও সই করা শংসাপত্রে মৃত ব্যক্তির জীবনের উন্নতি কামনা করা হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ভুল শংসাপত্র দিয়ে বিতর্কে এবার ঘাটাল পুরসভার চেয়ারম্যান। 

আরও পড়ুন, এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

এই ভুল স্বীকার করে নিয়েছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। আর যার সার্টিফিকেটকে ঘিরে এতো বিতর্ক সেই সেখ মইদুল ইসলাম জানান, "একটি মসজিদে মোয়াজ্জেমের জন্য পৌরসভার সার্টিফিকেট নিতে গিয়েছিলাম কিন্তু আমাকে মৃত বলে উল্লেখ করা হয়, আমি জীবিতই আছি।" আর পৌরসভার এ হেন সার্টিফিকেট দেওয়া ঘিরে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, পৌরসভার যে কর্মী ওই সার্টিফিকেটটি টাইপ করেছে তার যোগ্যতা কত, তিনি কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন। ওই কর্মীর নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক। পাশাপাশি তিনি কটাক্ষ করেন পৌরসভার চেয়ারম্যানকেও। এই ঘটনায় শুধু ঘাটাল নই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget