এক্সপ্লোর

Ghatal News : ' ঠাঁই ঠাঁই করে জুতো দিয়ে মারবেন ' ঘাটালের তৃণমূল নেতার ভিডিও ভাইরাল

Ghatal TMC Leader : ' বিরোধীরা পঞ্চায়েত ভোটের প্রচারে এলে তাদের জুতো মারুন' - ভাইরাল ভিডিও

বিশ্বজিৎ দাস, ঘাটাল : বিরোধী দল প্রচারে গেলে তাদের জুতো পেটা করার নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ঘাটালের তৃণমূল নেতা (TMC Leader)। ভাইরাল ভিডিও (Viral Video)  ঘিরে রাজনৈতিক তরজা। ভিডিওয় তৃণমূল নেতাকে বলতে শোনা গেল, ' যখনই বিজেপি (BJP) বা সিপিএম (CPM) আপনাদের বাড়িতে প্রচারে যাবে, আমি আপনাদের অনুরোধ করব, ওরা এলেই প্রদীপ জ্বালিয়ে গ্রহণ করবেন। থালার উপরে একটা জুতো রাখবেন। আসা মাত্র যেই ভোটের কথা বলবে, তখনই ঠাঁই ঠাঁই করে জুতো দিয়ে মারবেন। '

শনিবার খড়গপুর ২ নম্বর ব্লকের বলরামপুরে কর্মিসভায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুখোপাধ্যায় মন্তব্য করেন, বিরোধীরা পঞ্চায়েত ভোটের প্রচারে এলে তাদের জুতো মারুন। বিজেপির কটাক্ষ, এটাই শাসকদলের সংস্কৃতি। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

আরও পড়ুন:

রঘুনাথগঞ্জে প্রতীকী ক্লাস, স্কুল খোলার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ SFI এর

তৃণমূলের কর্মিসভায় শাসক নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি।  দলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানান, ' যেমন গাছ, সে গাছে তেমনই ফল। যাদের নেত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, কোমরে দড়ি বেঁধে ঘোরাবে। পরিষ্কার বলে বুথ দখল করতে হবে তার জন্য যা করার করুন। উনি জুতোপেটা করার এই ধরনের যেসব বক্তব্য রাখছেন ঠিক সময়ে জবাব পেয়ে যাবেন।' 

বিতর্কের মুখে তৃণমূল নেতার সাফাই, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, 'না না এই ধরনের কথা আমি বলিনি। মানুষ এই কথা বলেছেন সেটাই আমি তুলে ধরেছি। এটা আমার বক্তব্য নয় সাধারণ মানুষের বক্তব্য। আমাদের দলের এই সংস্কৃতি নেই আমরা এই কালচারে রাজনীতি করি না। আমার বক্তব্য বিকৃত করা হয়েছে।' 

এই প্রথম নয়। এর আগেও বিরোধীদের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন শাসক দলের একাধিক নেতা, নেত্রী। এবার বিরোধীদের উদ্দেশে ঘাটালের তৃণমূল নেতার হুঁশিয়ারি ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget