এক্সপ্লোর

Kolkata Molestation News : 'ছবি তুলে ভাইরাল করে দেব' ট্রেনের কামরায় নিশানায় যুবতী, প্রতিবাদ করতেই সঙ্গীকে 'ফেলে মার'

শিয়ালদা GRP সূত্রে খবর, গতকাল ট্রেনে ওই যুগলের ছবি তোলেন এক যুবক। এই নিয়ে ওই যুবক ও তাঁর সঙ্গীদের সঙ্গেযুগলের বচসা ও ধস্তাধস্তি হয়।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর কাণ্ড নিয়ে দিকে দিকে প্রতিবাদ চলছে। বিচারের দাবিতে উত্তাল রাজ্য । চলছে জুনিয়র ডাক্তারদের অনশন, নাগরিক সমাজের প্রতিবাদ, সাধারণ মানুষের রাচ দখল থেকে ভোর দখল। এরই মাঝে খাস কলকাতায় চলন্ত ট্রেনে তরুণীকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হল। পার্কসার্কাস থেকে শিয়ালদাদামী একটি ট্রেনে গা শিউরে ওঠা অভিজ্ঞতা। 

 বন্ধুর সঙ্গে ট্রেনে উঠেছিলেন ওই যুবতী। অভিযোগ, পার্ক সার্কাস থেকে একদল যুবক ট্রেনে ওঠেন। উঠেই মহিলাকে দেখে কটূক্তি করে। হুমকি দেওয়া হয়, 'সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে ভাইরাল করে দেব।' তারপরই  মোবাইল ফোনের ক্য়ামেরায় ছবি তোলা শুরু করে তারা। অভিযোগকারিণীর দাবি,  তিনি বন্ধুকে নিয়ে ঢাকুরিয়া থেকে শিয়ালদাগামী লোকালে ওঠেন । ট্রেনে বন্ধুর কাঁধে মাথা রাখায়, অভিযুক্তরা কটূক্তি করে এবং ছবি তুলে ভাইরাল করে দেওয়ারও হুমকি দেয়। তখনই প্রতিবাদ করেন তিনি। বচসা চলাকালীন শিয়ালদায় নেমে এক অভিযুক্তকে চড় মারেন তরুণী। পাল্টা তাঁর বন্ধুকে প্ল্যাটফর্মে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। থাপ্পড়ও কষান এক অভিযুক্তের গালে। তাতে তার দিকে তেড়ে আসে তারা।  বাধা দিতে গেলে তরুণীর বন্ধুকে প্ল্যাটফর্মে ফেলে মারধর শুরু করে তারা। 'ভুল মানুষের গায়ে হাত তুললি' বলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে ট্রেনের সহযাত্রীরা কোনও প্রতিবাদই করেননি এই ঘটনার। 

ভয়াবহতার এখানেই শেষে নয়। শিয়ালদা স্টেশনে নেমেও চলে মারধর। তাতে পুলিশ এগিয়ে এসে ওই যুবকদের পাকড়াও করলেও,যুবতীর অভিযোগ, এক উর্দিধারী উল্টে অভিযোগকারিনী ও তাঁর সঙ্গীকেই ধমক দেন। বলেন 'এটা মারপিট করার জায়গা নয়, লক আপে ঢুকিয়ে দেব'। শুধু তাই নয় অভিযোগকারিণীর বাবার অভিযোগ, অভিযুক্তদের মদত দেওয়া হচ্ছিল অভিযোগকারিণীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকী তাঁকেও  লক আপে পোরার হুমকি দেওয়া দেয় রেল পুলিশ। 

রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার লোকালে এই ঘটনা ঘটে। মারধরের ঘটনা ঘটে ২১ নম্বর প্ল্যাটফর্মে। শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে শিয়ালদা GRP। CC ক্যামেরার ফুটেজে দুর্ব্যবহারের প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন শিয়ালদা SRP। 

শিয়ালদা GRP সূত্রে খবর, গতকাল ট্রেনে ওই যুগলের ছবি তোলেন এক যুবক। এই নিয়ে ওই যুবক ও তাঁর সঙ্গীদের সঙ্গে
যুগলের বচসা ও ধস্তাধস্তি হয়। শিয়ালদা স্টেশনে নেমে দু’পক্ষই  GRP-তে যায়। এরপর তরুণীর বাবা এসে অভিযোগ দায়ের করেন।তার ভিত্তিতেই গ্রেফতার হয় ৩ অভিযুক্ত।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন:

লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন
NEET-কাণ্ডে কলকাতায় ধুন্ধুমারে এবার গ্রেফতার ওয়াকার আজম, মহঃ জাভেদ, লাগু গুন্ডাদমন আইন

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget