এক্সপ্লোর

Debangshu Bhattacharya On Gita path: 'ধর্ষণে অভিযুক্তরাই আইডল বিজেপির', হিন্দুত্ববাদ ইস্যুতে পাল্টা খোঁচা দেবাংশুর

Debangshu Bhattacharya Reaction: তৃণমূল কংগ্রেস ধর্মীয় বিভাজন করছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। এবার পাল্টা বিজেপিকে হিন্দুত্ববাদ ইস্যুতে খোঁচা দিলেন দেবাংশু ভট্টাচার্য।

কলকাতা: সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতাপাঠ অনুষ্ঠানের কর্মসূচি থেকে বাংলার হিন্দুদের এক হওয়ার ডাক দিয়েছে বিজেপি। দলের একাধিক নেতা, মন্ত্রীরা এ রাজ্যের বাঙালি হিন্দুদের জেগে উঠতে বলেছেন। তৃণমূল কংগ্রেস ধর্মীয় বিভাজন করছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। এবার পাল্টা বিজেপিকে হিন্দুত্ববাদ ইস্যুতে খোঁচা দিলেন দেবাংশু ভট্টাচার্য। গীতাপাঠের মঞ্চে উপস্থিত রয়েছেন কার্তিক মহারাজ। যাঁকে ধর্ষণে অভিযুক্ত বলে জানিয়েছেন দেবাংশু। 

এবিপি আনন্দে একান্ত সাক্ষাৎকারে দেবাংশু বলেন, ''কেউ যদি নিজেদের মনে করেন যে তাঁরা হিন্দুদের সার্টিফিকেট দেওয়ার লোক, তাঁরা ভুল করছে। হিন্দুদের আস্থা এতটা দুর্বল নয় যে মঞ্চে একজন ধর্ষক বসে থাকবেন, আর তিনি শুধুমাত্র গেরুয়া বসন পড়ে আছেন বলে তাঁকে মাথা নত করে সবাই প্রণাম করবেন। আমাদের হিন্দুধর্মের প্রত্যেকের ঘরে রামকৃষ্ণ পরমহংস দেব, বিবেকানন্দ প্রত্যেকের ছবি রয়েছে। কিন্তু বিজেপির কাছে আইডল কার্তিক মহারাজের মত ধর্ষণে অভিযুক্ত লোক। আশারাম বাপুর মতো লোক। যাঁদের সঙ্গে নরেন্দ্র মোদিকে স্টেজে উঠে নামতে দেখা গিয়েছে। ভোটের আগে তাঁদের প্যারোলে বারবার মুক্তি দেওয়া হয় অভিযুক্ত হওয়ার পরেও।''

দেবাংশু আরও বলেন, ''বিজেপি সব ধর্ষকদের আদর্শ বানিয়ে আমাদের হিন্দুধর্মের আসল গরিমা নষ্ট করেছে।''

কী বললেন সুকান্ত মজুমদার?

গীতাপাঠ অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, ''এই লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ সব হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। এখন বাংলার যা পরিস্থিতি তাতে হিন্দুরাই কোনঠাসা। হিন্দু ধর্ম, সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, নইলে তো এর দরকার ছিল না। পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত।''

সুকান্ত মজুমদার আরও বলেন, ''আজকে কিছু লোক বলছে ৯০ আসল তাঁদের। থাকতে সবাই পারে এখানে। কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। কিন্তু হিন্দুরাই যদি এখানে পরবসী হয়ে যায়, তবে তো চিন্তার বিষয়।'' আগামী বছর নির্বাচন। তার আগে এই গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজনে কি কোথাও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ''এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুরোটাই ভিত্তিহীন কথা।'' 

উল্লেখ্য, সকাল ৯ থেকে দুপুর ২ পর্যন্ত ব্রিগেডে গীতাপাঠ হবে। ব্রিগেডে গীতাপাঠে যোগ দিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। শুভেন্দু অধিকারীকে দেখা গেলেও জাননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলাদেশ ও নেপাল থেকেও গীতাপাঠে যোগদান, দাবি উদ্যোক্তাদের।

সেরা শিরোনাম

Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget